এবার অর্ধেক দামে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট! ব্যবস্থা করলেন মেয়র জোহরান মামদানি

Must Read

ওয়েব ডেস্ক : জুন মাসে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। কিন্তু, দর্শকরা মাঠে বসে এই ম্যাচগুলি উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ? মার্কিন মুলুকের অন্দরেই এ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এর কারণ হল টিকিটের দাম (Ticket Price)। সেই দাম এতটাই বেশি যে তা সাধারণ মানুষের আয়ত্বে নেই। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কবাসীর জন্য অর্ধেক দামে টিকিটের ব্যবস্থা করলেন মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani)। এছাড়া বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাও করেছেন তিনি।

জোহরান মামদানি বলেছেন, আমাদের ঘরে বসছে ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। সেই অভিজ্ঞতার স্বাদ যাতে সাধারণ মানুষ পান তার জন্য টিকিট সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। জানা যাচ্ছে, ফিফা বিশ্বকাপের টিকিটের দাম ছুঁয়েছে ১০০ ডলারে। তবে এই দাম অর্ধেক করার কথা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র।

আরও খবর : কলকাতায় শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শ্যুটিং, কবে থেকে?

মূলত, নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আর আই স্টেডিয়ামে রয়েছে পাঁচটি ম্যাচ। এছাড়া হবে প্রি কোয়ার্টার ও কোয়ার্টারের ম্যাচ। এই ম্যাচগুলির জন্য এক হাজার টিকিটের ব্যবস্থা করেছে মামদানির প্রশাসন। তবে সবাই পাবেন না। এর জন্য লটারি হবে। তা হবে আগামী ২৫ থেকে ৩০ মে।

তবে কেউ যদি লটারি যেতেন তাহলে তিনি সর্বাধিক ২টি টিকিট কিনতে পারবেন। তবে টিকিটগুলি হস্তান্তর করা যাবে না। এদিকে লটারিতে যাঁরা টিকিট কাটবেন, তাঁদের বাসভাড়া টিকিটেই ধরা থাকবে। ফলে ম্যাচ দেখতে যাওয়ার জন্য আলাদা খরচ করতে হবে না।

দেখুন অন্য খবর :

Latest News

ভারতের ৫জি-৬জি বিপ্লবের কাণ্ডারি, কে এই বিজ্ঞানী  

ওয়েব ডেস্ক: ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ভারত আজ অনেক এগিয়ে গিয়েছে। ২জি, ৩জি-র যুগ থেকে চলে এসেছে ৫জি, ৬জি-র সময়।...

More Articles Like This