কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এবার SIR শুনানিতে ডাক পেলেন মহম্মদ শামি!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ০২:০৬:৫৩ পিএম
  • / ১২৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। একাধিক বড় টুর্নামেন্টে জাতীয় দলের জার্সি পড়ে নিয়েছেন একাধিক উইকেট। এবার সেই মহম্মদ শামি (Mohammed Shami) ডাক পেলেন এসআইআর (SIR) শুনানিতে। তবে এমন সময়ে তাঁকে ডাকা হয়েছে, যখন তিনি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বাংলার হয়ে খেলতে রাজ্যের বাইরে রয়েছেন তিনি।

জানা গিয়েছে, রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতার (Kolkata) ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি। তবে আজ, সোমবার শুনানির জন্য ডেকে পাঠিয়েছে কমিশন (Election Commission)। তবে তিনি এই মুহুর্তে বাংলার হয়ে খেলছেন বিজয় হাজারে ট্রফিতে। এখন রাজকোটে ম্যাচ খেলছে বাংলা। তাঁকে সেখানে থাকতে হবে ৮ জানুয়ারি পর্যন্ত। ফলে সোমবার শুনানিতে থাকা অসম্ভব।

আরও খবর : নতুন রেকর্ড জো রুট-এর! ভাঙতে চলেছেন সচিনের বিশ্বরেকর্ড

শামির পরিবারের তরফে এ নিয়ে জানানো হয়েছে, আজ তিনি শুনানিতে থাকতে পারবেন না। এই শুনানিতে হাজিরা দেওয়ার জন্য ভারতের তারকা পেসার সময় পাবেন ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। কমিশন সূত্রে খবর, এর পরেই আবার ১২ জানুয়ারি থেকে তিনি আবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন। শামির বাড়ির স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন। তাই এই শুনানি নিয়ে তাঁকে যথাযত সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে শুধু শামি নন, গত কয়েকদিনে এসআইআর শুনানির জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে ডেকেছে কমিশন (Mohammed Shami)। তালিকায় রয়েছেন কবি জয় গোস্বামী, অভিনেতা দেব, অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকে। ফলে এ নিয়ে কমিশনের বিরুদ্ধে অনেকে সরব হয়েছেন। এর মাঝেই ডাকা হল শামিকে। তবে তিনি কবে হাজিরা দেবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team