কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
স্থগিত টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরও! সিদ্ধান্ত BCCI-এর?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ০৪:২৮:৫০ পিএম
  • / ২১৮ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : আইপিএল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে এখানেই শেষ নয় পড়শি দেশের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সূত্রের খবর, সেপ্টেম্বরে বাংলাদেশে (Bangladesh) ভারতীয় দলকে (Team India) না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফে। সূত্রের দাবি, তবে এ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকারই (Central Government)। তবে বাংলাদেশে যে রোহিত শর্মারা যাচ্ছেন না, তা একপ্রকার নিশ্চিত।

গত বছরে জুলাই মাসে বাংলাদেশে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ভারতের (India)। কিন্তু সেই সময় বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি ও সেখানকার মানুষদের তীব্র ভারত বিরোধীতার কারণে সেখানে সিরিজ খেলতে যেতে পারেনি ভারতীয় দল। যার ফলে বাংলাদেশকে একপ্রকার লোকসানের মুখে পড়তে হয়েছিল।

আরও খবর : কেন IPL থেকে বাদ মুস্তাফিজুর? নেপথ্যে কি শুধুই রাজনৈতিক বিতর্ক?

কিন্তু আবার এই সিরিজ নতুন করে আয়োজন করতে চাইছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। শুক্রবার বিসিবি-র তরফে জানানো হয়েছিল, সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশে। তবে জানা যাচ্ছে, এই সিরিজ খেলতে বাংলাদেশে যাচ্ছে না ভারত।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় দলকে কোনও দেশে সফর করতে হলে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়। তবে বর্তমান পরিস্থিতিতে এই সফর অনিশ্চিত বলেই মনে হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতে তাদের নির্ধারিত ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে কোনও ধরণের পরিবর্তন হবে না।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team