কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ব্যাট না গিটার! জেমাইমাকে এ কী উপহার দিলেন গাভাসকর?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৮:০৬ পিএম
  • / ৫৬ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues) রাজি থাকলে বিশ্বকাপ জয়ের পর তাঁর সঙ্গে গান গাইতে চেয়েছিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সোশ্যাল মিডিয়ায় সানির সেই প্রস্তাবে সেই সম্মতিও জানিয়ে দিয়েছিলেন জেমাইমা। তারপর থেকেই বাইশ গজের বাইরে দুই ক্রিকেট তারকার সেই ডুয়েট গাওয়ার মুহূর্তের অপেক্ষায় ছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। অবশেষে সেই বহু প্রতীক্ষিত ঘটনাই ঘটল বাস্তবে। কথা রাখলেন ‘লিটল মাস্টার’।

শুক্রবার জেমাইমাকে এক বিশেষ উপহার (Gift) দেন সুনীল গাভাসকর। ব্যাটের (Bat) মতো দেখতে হলেই সেটি ছিল একটি গিটার (Guitar)। উপহার হস্তান্তরের মুহূর্তের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)। ভিডিওতে উপহার হাতে পেয়েই উচ্ছ্বসিত দেখায় জেমাইমাকে। মজা করে তিনি জিজ্ঞেসও করেন, “এটা দিয়ে ব্যাট করব, না গান গাইব?” গাভাসকর মুচকি হেসে জানান, “দুটোই করা যাবে।”

আরও পড়ুন: শুরু WPL, কোথায় দেখবেন লাইভ ম্যাচ?

তারপরই সেই ব্যাট-গিটার হাতে নিয়ে জেমাইমা সুর তোলেন, আর গাভাসকর ‘শোলে’ ছবির বিখ্যাত কালজয়ী গান ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে’ গাইতে শুরু করে। অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর লিপে কিশোর কুমার ও মান্না দে-র কণ্ঠে যে গান একসময় বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছিল, সেই গানেই দুই প্রজন্মের ‘দোস্তি’ দেখে মুগ্ধ নেটদুনিয়া।

যদিও এই প্রথম নয়, এর আগেও একবার মঞ্চে ঝড় তুলেছিলেন সানি-জেমি জুটি। বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে গেয়েছিলেন, ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা’। আর এবার তাঁরা গাইলেন বন্ধুত্বের অমরত্বের গান।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সেন্সরের আগেই ‘দেশু’র টিকিট বিক্রিতে বিতর্ক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team