Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বোর্ডের কোনওরকম চাপ ছিল না, বিরাটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়েছিলেন সৌরভও
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সৌভিক মহন্ত
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ০৭:২৮:১০ পিএম
  • / ১৬৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সৌভিক মহন্ত

কলকাতা টিভি ওয়েবডেস্ক:টি টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি| ইংল্যান্ড সফর থেকে ফেরার পরই সেই সিদ্ধান্ত সোশ্যাল সাইট মারফত সকলকে জানিয়েছিলেন বিরাট| অধিনায়কত্ব ছাড়ার কারণও বিরাট জানিয়েছিলেন| কিন্তু তাতে আলোচনা কিংবা জল্পনা থামছিল না|

একটা কথাই বারবার ঘুরে ফিরে শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে| তাহলে কি বোর্ডের চাপেই বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন| এতদিন কেউ কিছুই বলেনি| অবশেষে মুখ খুললেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়| কোনওরকম চাপ নয়, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত কোহলির নিজেরই ছিল| কোহলির হঠাত্ সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন খোদ বোর্ড সভাপতি সৌরভও|

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘বিরাটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে আমি আবাকই হয়েছিলাম| ইংল্যান্ড সফরের পরই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি| বোর্ডের সঙ্গে এই ব্যপারে কোনওরকম আলোচনা ও করেনি| বোর্ডের তরফেও কোনওরকম চাপ ছিল না| আমি নিজে একজন ক্রিকেটার, তাই বোর্ড সভাপতি হলেও, কখনই এমন কাজ করার কথা ভাবতেও পারি না’|

একইসঙ্গে বিরাট কোহলির পাশেও দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি| পারফরম্যান্সের ওঠা পড়া থাকতেই পারে| বিরাট কোহলির ক্ষেত্রেও হয়ত তেমনই চলছে| তাই বিরাটের পারফরম্যান্স নিয়ে কোনওরকম মন্তব্য করতেই নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়| বরং পারফরম্যান্সের দিকে নজর দিতে বিরাটের এই সিদ্ধান্তকে সমর্থনই করছেন বোর্ড সভাপতি|

একইসঙ্গে এদিন অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুলেছেন বিরাট কোহলিও| তাঁর মুখেও সেই একই কথা| কোনওরকম বাইরের চাপের জন্য তিনি এই সিদ্ধান্ত নেননি| তাই অহেতুক এই প্রসঙ্গ বারবার টেনে জলঘোলা না করাই শ্রেয় বলে মনে করছেন ভারত অধিনায়কও|

বিরাটের অধিনায়কত্ব ছাড়ার কারণ নিয়ে যে চিরুণী তল্লাসী চলছিল, দুই তারকার মন্তব্যের তা যে এবার খানিকটা হলেও কবে, তা বেশ স্পষ্ট|

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

Chicken Road: Dominando a Arte dos Jogos de Crash-Style Step Multiplier
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
২৭ দিনে নিখোঁজ ৮০৭! অধরা ১৩৭ শিশু! রাজধানীতে বাড়ছে উদ্বেগ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
রানের জোরে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত! চিন্তা বাড়ল বোলিং ইউনিট
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারত! নজির গড়লেন বৈভবরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
২৫ বছর পর নির্বাচন কমিশনের জাতীয় সম্মেলন, পৌরহিত্যে জ্ঞানেশ কুমার
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
এক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষয়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সইফের সঙ্গে মিমি, ‘হাম হিন্দুস্তানি’’র ঝলক প্রকাশ্যে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সাফাই কর্মীদের ধর্মঘটে আবর্জনার স্তূপ, দমবন্ধ করা পরিস্থিতি আসানসোলে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
নবান্নের আবেদন খারিজ, ২৫ জন আধিকারিককে ট্রেনিংয়ের নির্দেশ কমিশনের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
মমতার সওয়ালের পর কমিশনকে নোটিস দিয়ে শীর্ষ আদালত বলল, ‘সংবেদনশীল হোন’
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালো মেয়েদের অপছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের, এপস্টিন ফাইলে চাঞ্চল্যকর তথ্য
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাজেট আশাহত করেছে, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশাকর্মীরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বাড়ি ফিরে এসেই দেখল সাংঘাতিক ঘটনা, এবার কীভাবে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থী?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
ফের প্রোটিয়া বধের সুযোগ! কোথায় দেখবেন ভারতের ওয়ার্ম আপ ম্যাচ?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team