কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
খুলে ফেলেছেন বাগদানের আংটি! পলাশের সঙ্গে স্মৃতির সম্পর্ক কি শেষ?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:২০:৫০ পিএম
  • / ১৭১ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: বিয়ের দিন বাবার হার্ট অ্যাটাক, তারপর হবু বরের চ্যাট ভাইরাল – এসবের পর থেকেই স্থগিত রয়েছে স্মৃতি মন্ধানার বিয়ে (Smriti Mandhana Wedding)। সুরকার পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে তাঁর বিয়ে নিয়ে টানাটানির পর থেকেই আর জনসমক্ষে আর দেখা যাচ্ছিল না সদ্য বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। বিয়ে স্থগিতের (Marriage Postponed) পর স্মৃতি কোথায় আছেন, কেমন আছেন, তা নিয়ে ১১ দিন ধরে কৌতূহল বাড়ছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে নিজের নীরবতা ভাঙলেন স্মৃতি।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করতেই বিশ্বজয়ী এই ক্রিকেটারকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সেই ভিডিওতে সাদা পোশাকে ধরা দিয়েছেন স্মৃতি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগের মুহূর্ত ও অভিজ্ঞতা শেয়ার করেছেন সেখানে। তবে অনেকেই তাঁর চোখেমুখে ক্লান্তির ছাপ লক্ষ্য করেছেন। ভাঙা গলা, অবসন্ন চোখ, শুকনো মুখ – সব মিলিয়ে বিয়ে নিয়ে টানাপোড়েনের একটা ধকলের প্রতিফলন যেন ফুটে উঠেছে তাঁর চেহারায়।

আরও পড়ুন: কোহলির সেঞ্চুরিতে লক্ষ্মীলাভ! ঝড়ের মতো বিকোচ্ছে ম্যাচের টিকিট

তবে বিয়ে স্থগিতের পর প্রথম জনসমক্ষে আসা স্মৃতির অনামিকা আঙুল নজর কেড়েছে নেটাগরিকদের। বাগদানের সময় তাঁর যে আঙুলে হীরের আংটি পরিয়ে দিয়েছিলেন পলাশ মুচ্ছল, সেখানে এখন আর কোনও আংটি দেখা যাচ্ছে না। ফলে নেটিজেনরা অনুমান করেই নিয়েছেন যে, স্মৃতি এই ভিডিওর মাধ্যমেই পলাশের সঙ্গে বিয়ে প্রসঙ্গে নিজের সিদ্ধান্তের একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Smriti Mandhana (@smriti_mandhana)

তবে ভিডিওটি নতুন না পুরানো, তা জানা যায়নি। এই ভিডিওটি বাগ্‌দানের আগেই শুট করা হয়েছিল কিনা, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য এখনও মিলেনি। এদিকে বিয়ে নিয়ে স্মৃতি বা পলাশ, দু’জনের কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে তাঁদের বিয়ে স্থগিতের রহস্য আরও ঘনীভূত হচ্ছে দিন দিন।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team