টি-টোয়েন্টি দলে এখনই সুযোগ নয় বৈভব সূর্যবংশীর, কী জানালেন শ্রেয়স আইয়ার?

Must Read

ওয়েব ডেস্ক : ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পেতে এখনও অপেক্ষা করতে হবে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। ধারাবাহিকভাবে রান করছেন দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তাই এই মুহূর্তে প্রথম একাদশে বৈভবকে জায়গা দেওয়া সহজ নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বুধবার এমনই জানালেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

শ্রেয়সের মতে, বৈভবের প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে বয়সে অনেকটাই তরুণ এই ক্রিকেটার। ভবিষ্যতে সুযোগ পাওয়ার জন্য তাঁর সামনে যথেষ্ট সময় রয়েছে। দলের ড্রেসিংরুমে বৈভবকে স্বচ্ছন্দ ও খুশি রাখাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারত অধিনায়ক। অভিষেক ও সঞ্জু ধারাবাহিকভাবে রান করছেন এবং বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তাই এখনই বৈভবের প্রথম একাদশে ঢুকে পড়ার সুযোগ নেই বলেই স্পষ্ট করেছেন তিনি।

আরও খবর :  তিন বছর পর দেশের মাটিতে আইপিএল নিলাম?

চলতি বছরের শুরুতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে নির্বাচিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে মাত্র আটটিতে খেলেছেন বৈভব (Vaibhav Sooryavanshi)। এশিয়ান গেমসে অবশ্য তাঁকে ওপেন করার সুযোগ দিতে সঞ্জু স্যামসন তিন নম্বরে ব্যাট করেছিলেন।

তবে বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা বৈভবের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন শ্রেয়স। নিউজিল্যান্ডের পিচ ও পরিবেশের সঙ্গে পরিচিত হলে পরবর্তী সময়ে এই ধরনের পরিস্থিতিতে খেলতে সুবিধা হবে তরুণ ব্যাটারের। এমনকী ভবিষ্যতে বিদেশ সফরে আসা সতীর্থদেরও পিচের ধরন বুঝতে সাহায্য করতে পারবেন তিনি।

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে পরপর সিরিজ এবং এশিয়ান গেমসে অংশ নেওয়ার পর এবার নিউজিল্যান্ড সফরে এসেছে ভারত। ঠাসা সূচি নিয়ে প্রশ্ন উঠলেও শ্রেয়স জানিয়েছেন, কারণ খোঁজার বদলে কীভাবে ম্যাচ জেতা যায়, সেদিকেই মন দিতে চায় দল।

নিউজিল্যান্ডের পরিবেশে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তাই দ্রুত সেখানকার আবহাওয়া ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়াই ভারতের প্রধান লক্ষ্য। ঘরের মাঠে ব্যাটিং সহায়ক পিচে খেলার পর বিদেশের পরিস্থিতিতে নিজেদের পরিকল্পনা বদলাতে হবে বলেও জানিয়েছেন শ্রেয়স।

Latest News

জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের চেকপোস্টে জঙ্গি হামলা! আহত দুই জওয়ান

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সিআরপিএফের (CRPF) চেকপোস্ট লক্ষ্য করে হামলা। বুধবার দুপুরে আচমকা গুলিবর্ষণের ঘটনায়...

More Articles Like This