কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
জাতীয় দলে ফিরছেন শামি! চলছে জোর চর্চা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ০১:৩২:৪০ পিএম
  • / ৮৪ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : অনেক সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও দলে জায়গা করে নিতে পারলেন না মহম্মদ শামি (Mohammed Shami)। তবে জাতীয় দলে জায়গা করতে না পারলেও, ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে চলেছেন তিনি। বিজয় হাজারেতে বাংলার শেষ ম্যাচেও নিয়েছেন তিন উইকেট। ফলে প্রশ্ন উঠছে, ভারতের আসন্ন সিরিজের জন্য কি এবার দলে নেওয়া হতে পারে শামিকে?

গত একদিনের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন শামি (Mohammed Shami)। তার পরে চোট পেয়েছিলেন তিনি। কিন্তু চোট সারিয়ে আবার কামব্যাক করেছেন। গত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও তিনি ছিলেন। কিন্তু তার পর থেকে দলে ব্রাত্য হয়ে পড়েন ভারতের তারকা পেসার। বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকরকে বলতে শোনা গিয়েছিল, শামির বিষয়ে তাঁদের কাছে কোনও খবর নেই।

আরও খবর : এভাবেও ফিরে আসা যায়! কেমন কাটল রোহিত, কোহলির ২০২৫?

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘মহম্মদ শামি নিয়মিতই আলোচনা করা হয়ে থাকে। তাঁকে পরিকল্পনার বাইরে রাখা যায় না। একমাত্র চিন্তার বিষয় হল তাঁর ফিটনেস। তাঁর মতো একজন বোলার উইকেট পাবেই। এটা বলা ভুল যে তিনি পরিকল্পনার বাইরে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য তাঁকে হিসেবের মধ্যেই ধরা হচ্ছে। তাঁর অভিজ্ঞতা এবং প্রতিভার কারণে তাঁকে দলে নেওয়া হতে পারে। এমনকি ২০২৭ সালের বিশ্বকাপেও তিনি দলে জায়গা পেতে পারেন।”

তবে এ সবই হচ্ছে সম্ভাবনা। কিন্তু তাতে কী। ঘরোয়া ক্রিকেটে আগুন ঝড়াচ্ছেন শামি (Mohammed Shami)। রঞ্জিতে ৪ ম্যাচে নিয়েছেন ২০টি উইকেট। বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। এই পারফরম্যান্সের জেরে তিনি দলে জায়গা পেতে পারেন বলেই মনে করছেন অনেকে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team