Forbidden

You don't have permission to access th1s resource.

বিশ্বকাপের আগে নতুন গান নিয়ে এলেন শাকিরা - KolkataTV
32.2 C
Kolkata

বিশ্বকাপের আগে নতুন গান নিয়ে এলেন শাকিরা

Must Read

ওয়েব ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপ (FIFA FootBall World CUP 2026)। তার ৩৩ দিন আগে নতুন গনের ঝলক নিয়ে হাজির হলেন গায়িকা শাকিরা (Shakira)। ‘ওয়াকা ওয়াকা’র জাদু এখনও কেউ ভুলতে পারেননি। এবার বিশ্ব মাতাতে নিয়ে এলেন নতুন গান (New Song)। এই গানের নাম হল ‘ডাই ডাই’। এই শব্দের অর্থ হল ‘চলো এগিয়ে যাই।’

২০১০ সালের ফিফা বিশ্বকাপের (FIFA FootBall World CUP) আগে ‘ওয়াকা ওয়াকা’ গান নিয়ে এসেছিলেন কলম্বিয়ার পপ গায়িকা শাকিরা (Shakira)। ২০১৪ সালের ‘লা লা লা’ গানটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ২০০৬ সালেও ‘হিপস ডোন্ট লাই’ গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। তবে এর পর দু’বছর কোনও গান আনেননি জনপ্রিয় গায়িকা। তবে ২০২৬ সালে নিয়ে এসেছেন নতুন গান। তার টিজার ইতিমধ্যে সমাজমাধ্যমে প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, সম্পূর্ণ গানটি প্রকাশিত হবে ১৪ মে।

আরও খবর : ‘ডু অর ডাই’ ম্যাচে DC-র মুখোমুখি KKR! প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কী পরিকল্পনা নাইটদের

মূলত শাকিরার (Shakira) গানের সঙ্গে থাকে দেশের মাটির স্বাদ। এবারের সেই উন্মাদনা ফিরে আসছে। জানা যাচ্ছে, ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে এই গানটি শুট করা হয়েছে। তার সঙ্গে এই গানটিতে রয়েছেন নাইজেরিয়ার বার্না রায়।

উল্লেখ্য, এবার ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA FootBall World CUP 2026) হবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই। ৪৮টি দেশ মিলিয়ে এই বিশ্বকাপ হবে। আর এই বিশ্বকাপ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে। কিন্তু তার আগে শাকিরার নতুন গান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি...

More Articles Like This