কেন দল ছেড়ে প্রস্থান, বিশাল চিঠিতে জবাব রোনাল্ডোর

Must Read

ওয়েব ডেস্ক: সপ্তাহখানেক আগে জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে মনোমালিন্যের জেরে শিবির ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জানিয়েছিলেন, এ নিয়ে যথা সময়ে কথা বলবেন। এবার কথা বললেন, দিলেন ১৭৪০ শব্দের বিশাল আকারের চিঠি। আর কোনও দিন পর্তুগালের হয়ে খেলবেন কি না, তাও জানিয়ে দিলেন।

রোনাল্ডোর দাবি, বিশ্বকাপের পর অবসর নেবেন বলে ঠিক করেছিলেন তিনি। কিন্তু পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাঁকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। এদিকে উয়েফা নেশনস লিগে রোনাল্ডোকে গ্রুপের প্রথম এবং চতুর্থ ম্যাচ খেলার প্রস্তাব দেন কোচ জেসুস। কিন্তু সি আর সেভেন তাতে রাজি হননি। অনড় ছিলেন কোচও।

এরপর নরওয়ে ম্যাচের দিন রোনাল্ডোকে পরিবর্ত হিসেবে নামার প্রস্তাব দেন জেসুস। ম্যাচ খেলার মতো শারীরিক ও মানসিক প্রস্তুতি না থাকলেও দলের স্বার্থের কথা ভেবে রাজি হন রোনাল্ডো। কিন্তু সেদিন ওয়ার্ম আপ করিয়েও তাঁকে নামাননি পর্তুগিজ কোচ। এতে স্বাভাবিকভাবেই ক্ষুণ্ণ হন পাঁচবারের ব্যালন ডো’র জয়ী।

আরও পড়ুন: গোল-অ্যাসিস্টে শেষ মেসি-ঝড়, চোখের জলে আর্জেন্টিনার জার্সিকে বিদায় কিংবদন্তির

এরপর দুজনের মধ্যে কথা হয় এবং এ নিয়ে রোনাল্ডো লিখেছেন, “আমরা রাজি হয়েছিলাম, একটা উপায়েই সমস্যা মেটানো যায়। কোচ ব্যক্তিগত ভাবে আমাকে নিয়ে যে পরিকল্পনা করেছিলেন তা সাংবাদিক বৈঠকে বলবেন। সত্যিটা প্রকাশ্যে আনবেন। উনি জানাবেন যে আমি কখনও ম্যাচটা খেলার ইচ্ছাপ্রকাশ করিনি। কোচই অনুশীলনের সময় আমাকে খেলানোর ভাবনাচিন্তা করেছিলেন। ওয়ার্ম-আপ করিয়েও আমাকে না খেলানো যে ওঁর ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাইবেন। ভবিষ্যতে আর এমন হবে না, এই প্রতিশ্রুতিও দেবেন।”

কিন্তু সাংবাদিকদের এসব কিছুই বলেননি কোচ জেসুস। রোনাল্ডোর মতে, এটা নিয়ে দ্বিতীয়বার তাঁর সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। এরপরেই জাতীয় দলের শিবির ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে এর জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এবং দল ছেড়ে প্রস্থান করার জন্য ফেডারেশন যে শাস্তি দিক তা মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন।

Latest News

সেঞ্চুরি করেই আইসিসি র‍্যাঙ্কিয়ে বড় লাফ শ্রেয়স আইয়ারের!

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান। আর সেই শতরানের হাত ধরেই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ১৮ ধাপ...

More Articles Like This