মেসিকে পিছনে ফেলে সেরার স্বীকৃতি রোনাল্ডোর

Must Read

ওয়েব ডেস্ক : ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিয়োনেল মেসির (Lionel Messi) শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফের চর্চায় পর্তুগিজ তারকা। ব্যালন ডি’অর (Ballon d’Or) জয়ী ফুটবলারদের সেরা মরশুম বেছে নিতে আয়োজিত প্রথম ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ বা বোট ভোটে মেসিকে পিছনে ফেলেছেন রোনাল্ডো। সমর্থকদের ভোটে সবার উপরে জায়গা করে নিয়েছে ২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে রোনাল্ডোর দুরন্ত মরশুম।

কেন এগিয়ে রোনাল্ডোর ২০০৮?

২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেছিলেন রোনাল্ডো। প্রিমিয়ার লিগেই তাঁর গোলসংখ্যা ছিল ৩১। সেই মরশুমে ইংল্যান্ডের ক্লাবটির প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। চেলসির বিরুদ্ধে মস্কোয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেছিলেন পর্তুগিজ তারকা। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে ট্রফি ঘরে তোলে ইউনাইটেড। ওই মরশুমের সাফল্যের স্বীকৃতি হিসেবেই প্রথমবার ব্যালন ডি’অর জিতেছিলেন রোনাল্ডো।

ভোটে দ্বিতীয় স্থান পেয়েছে মেসির ২০১২ সালের মরশুম। সেই ক্যালেন্ডার বছরে ক্লাব ও দেশের হয়ে মোট ৯১টি গোল করেছিলেন আর্জেন্টিনার তারকা। ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে ফুটবল ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য কীর্তি হিসেবে বিবেচিত হয় এই রেকর্ড। পরবর্তী সময়ে রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতলেও এই ভোটে সেরা মরশুমের তালিকায় দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে মেসিকে।

আরও খবর :  ৪৪ বছরেও থামছেন না জেমস অ্যান্ডারসন! ল্যাঙ্কাশায়ার অধ্যায় শেষ, এবার ইতালিতে নতুন ইনিংস

শীর্ষ দশে শুধুই রোনাল্ডো-মেসি

সমর্থকদের চূড়ান্ত ভোটে প্রথম দশটি স্থানই দখল করেছেন রোনাল্ডো ও মেসি। রোনাল্ডোর ২০০৮, ২০১৭, ২০১৬, ২০১৪ ও ২০১৩ সালের মরশুম তালিকায় জায়গা পেয়েছে। অন্যদিকে মেসির ২০১২, ২০২৩, ২০১৫, ২০১১ ও ২০০৯ সালের মরশুম রয়েছে প্রথম দশে। সম্পূর্ণ তালিকায় প্রথম স্থানে রোনাল্ডোর ২০০৮ সালের মরশুম। দ্বিতীয় মেসির ২০১২, তৃতীয় রোনাল্ডোর ২০১৭ এবং চতুর্থ মেসির ২০২৩ সালের পারফরম্যান্স। পঞ্চম স্থানে রোনাল্ডোর ২০১৬ সালের মরশুম। ষষ্ঠ রোনাল্ডোর ২০১৪, সপ্তম মেসির ২০১৫, অষ্টম রোনাল্ডোর ২০১৩, নবম মেসির ২০১১ এবং দশম স্থানে রয়েছে মেসির ২০০৯ সালের মরশুম।

কী এই ‘বোট’ ভোট?

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তত দু’বার ব্যালন ডি’অর জিতেছেন, এমন ১০ জন ফুটবলারের সেরা মরশুম বেছে নেওয়ার সুযোগ পেয়েছিলেন সমর্থকরা। তালিকায় ছিলেন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ভ্যান বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আলফ্রেডো দি স্তেফানো, কেভিন কিগান, কার্ল-হাইনৎস রুমেনিগে এবং রোনাল্ডো নাজারিওর মতো কিংবদন্তিরাও।

Latest News

স্কুলে তিলক-চাঁদলো পরায় বাধা! ৯ বছরের হিন্দু শিশুর ধর্মীয় অধিকার নিয়ে লন্ডনের আদালতে মামলা

ওয়েব ডেস্ক : কপালে ধর্মীয় তিলক পরেই স্কুলে যেত ৯ বছরের এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিশু। কিন্তু সেই তিলক-চাঁদলো...

More Articles Like This