কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রোহিতের অনন্য ২০,০০০ রানের মাইলফলক!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০:০১ পিএম
  • / ১৩১ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রোহিত শর্মা। ভারতের ‘হিটম্যান’ নামে খ্যাত এই প্রতিভাবান ক্রিকেটার সদ্য অতিক্রম করলেন ২০,০০০ রানের বিশাল মাইলফলক। স্ট্রাইক রেটের নিরিখে রোহিতের ধারেকাছে পৌঁছানো কোন প্রাক্তন বা বর্তমান ক্রিকেটারের পক্ষেও সম্ভব হয়নি।

মাত্র ৫৩৮ ইনিংসে ৪২-এর বেশি গড় রেখে এই মাইলফলকে পৌঁছে গেলেন হিটম্যান। ১৪ তম ব্যাটার হিসাবে ২০ হাজারের মাইল ফলক পাশ করলেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টা সেঞ্চুরিও রয়েছে হিটম্যানের। যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বাধিক। এদিন ২০ হাজার রানের জন্য রোহিতের দরকার ছিল ৩৩ রান। সেটা তিনি অনায়াসে তুলে নেন।

আরও খবর : সেঞ্চুরি করেও ভাইজ্যাগে বড় রান তুলতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা!

অন্যদিকে, ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক শচীন তেণ্ডুলকর। মোট ৭৮২ ইনিংস খেলে তাঁর রয়েছে ৩৪ হাজার ৩৫৭ রান। বিরাট কোহলি ৬২২ ইনিংস খেলে করেছেন ২৭৯১০ রান। তিনি এখনও খেলছেন। রাহুল দ্রাবিড় ৫৯৯ ইনিংস খেলে করেছেন ২৪ হাজার ৬৪ রান। তারপরই রোহিত শর্মা ৫৩৮ ইনিংসে ২০ হাজারের বেশি রান করেন।

রোহিতের এই অসাধারণ কৃতিত্ব কেবলমাত্র তার ব্যাটিং দক্ষতার প্রতিফলন নয়, বরং তার কঠোর পরিশ্রম এবং একাগ্রতার ফল। এ নিয়ে চতুর্থ ভারতীয় হিসাবে রোহিত এই অনন্য কীর্তিতে পৌঁছেছেন। তাঁর এই অর্জন ভবিষ্যত প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team