কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
৫৬ বলে সেঞ্চুরি! বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে তাণ্ডব KKR তারকার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭:৫৫ পিএম
  • / ১০৭ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, বৈভব সূর্যবংশী থেকে ঈশান কিষাণ—বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy 2025-26) শুরুতেই তারকাদের ঝোড়ো ব্যাটিংয়ে মাতোয়ারা ক্রিকেটদুনিয়া। আর এবার লিস্ট-এ টুর্নামেন্টে ব্যাটে ঝড় তুলে আলোচনার কেন্দ্রে উঠে এলেন রিঙ্কু সিং (Rinku Singh)। টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার পরে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন আলিগড়ের এই বাঁহাতি ব্যাটার। কেন তাঁকে ভারতের অন্যতম সেরা ফিনিশারদের তালিকায় রাখা হয়, রাজকোটে তা বুঝিয়ে দিলেন রিঙ্কু।

শুক্রবার এলিট গ্রুপ ‘বি’-র ম্যাচে চণ্ডীগড়ের (Uttar Pradesh Vs Chandigarh) বিরুদ্ধে রিঙ্কু মাত্র ৫৬ বলে দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকান। তাঁর খেলা প্রতিটি শট দর্শকদের মধ্যে উল্লাসের বিস্ফোরণ ঘটায়। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এবং এদিন তিনি সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও করেন।

আরও পড়ুন: প্রথম বলেই রোহিতের উইকেট! দেশের এই অনামি বোলারকে চেনেন?

এদিনের ম্যাচে পাঁচ নম্বরে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রিঙ্কু। মাত্র ৩৫ বলে হাফ-সেঞ্চুরি করেন। তার পর আরও ভয়ঙ্কর মূর্তিতে ব্যাটিং শুরু করেন তিনি। শেষ পর্যন্ত ৬০ বলে অপরাজিত ১০৬ রান করেন উত্তরপ্রদেশের অধিনায়ক। এই ঝকঝকে ইনিংসটি ১১টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজান রিঙ্কু। আগের ম্যাচে সেঞ্চুরি মিস করলেও তিনি ৪৮ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অর্থাৎ, টানা দুই ম্যাচেই দারুণ ছন্দে রয়েছেন নাইট (KKR) শিবিরের এই যোদ্ধা।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team