কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কোভিড কম্পন: দ্রাবিড়ের ইচ্ছেতে বোর্ডের ‘ না ‘
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১, ০৭:৫৫:৩৪ পিএম
  • / ৩০৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

হেড কোচ রাহুল দ্রাবিড় চেয়েছিলেন প্র্যাকটিস ম্যাচ খেলুক দলের ক্রিকেটাররা। এই মুহুর্তে শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচিত ক্রিকেটাররা মুম্বইয়ে। ২০ জনের দলটি কড়া কোয়ারানটাইনে রয়েছে। কিন্তু বোর্ড চিফ কোচের ইচ্ছেতে সায় দেয়নি। এরপর আবার শ্রীলঙ্কাতে গিয়ে ৩ দিনের কোয়ারানটাইনে থাকতে হবে ভারতীয় দলকে।

রবি শাস্ত্রী – বিরাট কোহলির ভারতীয় দল এখন ইংল্যান্ডে। ১৮ জুন থেকে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ খেলতে নামবে এই দল। রাহুল দ্রাবিড় আর শিখর ধাওয়ান জুটির ভারতীয় দল অন্যদলের সঙ্গে প্র্যাকটিস করার অনুমতি না পেলেও , নিজেদের মধ্যে দুটি দল গড়ে ম্যাচ খেলতে পারবে ।
ইংল্যান্ডেও ভারতীয় দল এই একই কারণে নিজেদের মধ্যে দল গড়ে চারদিনের প্র্যাকটিস ম্যাচ খেলে প্রস্তুতি সেরেছে।

আরও পড়ুন:  কোচ দ্রাবিড়, শ্রীলঙ্কা সিরিজের ৬টি ম্যাচ জুলাইতে

শ্রীলঙ্কাতে ৩ টি ওয়ান ডে আর ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জুলাই মাসে ভারতীয় এই দল লড়াইয়ে নামবে। চিফ কোচ রাহুল দ্রাবিড় তাই চাইছিলেন সীমিত ওভারের কয়েকটি ম্যাচ খেলে প্রস্তুতি সারতে। কোভিড প্রকোপের কারণে ইন্ডিয়া এ কিংবা অন্য কোন দলের সঙ্গে খেলা হোক – এমনটা চেয়েছিলেন। কোভিড অতিমারীর পরিস্থিতির কারণে, এখন নিজেদের মধ্যেই দুটি দল গড়ে একটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ান ডে ম্যাচ খেলবে।

শ্রীলঙ্কা সফরে অধিনায়ক শিখর ধাওয়ান আর সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমারের মতন কয়েকজন ক্রিকেটাররা আছেন এই দলে। আবার এই প্রথম জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন ৬ জন ক্রিকেটার। এই সুযোগকে দারুণভাবে কাজে লাগাতে পারেন এই উঠতি ক্রিকেটাররা। সফল হলে সকলের নজরে ছেলে আস্তে পারেন।

স্বয়ং চিফ কোচ রাহুল দ্রাবিড় নিজেও মনে করেন,এই দলের সামনে এই সিরিজ এক দারুণ সুযোগ। অক্টোবরে আই সি সি টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে দল নির্বাচনের ক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কা সফরের সাফল্য জাতীয় নির্বাচকদের ভাবতে বাধ্য করতে পারে।

ছবি:সৌ-বিসিসিআই

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team