কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না নীতীশ!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:২৩:২১ এম
  • / ১৬৮ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ফলে অজিদের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) তিনি খেলবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অন্যদিকে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। কিন্তু ওয়ানডে দলের অনেকে দেশে ফিরলেও, তিনি সিডনিতেই রয়ে গিয়েছেন।

প্রসঙ্গত, এশিয়া কাপে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফলে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে নেই। তার বদলেই অলরাউন্ডার হিসাবে দলে জায়গা পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। কিন্তু তিনিও চোট পেয়েছেন। যা নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। ২২ বছর বয়সি এই ক্রিকেটার অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে যদি ফিট হয়ে ওঠেন তাহলে টিম ইন্ডিয়ায় লাভবান হবে।

আরও খবর : KKR-এ প্রমোশন! বড় ভূমিকায় নাইট শিবিরে ফিরছেন অভিষেক নায়ার

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে খবর, নীতীশ এখনও পুরোপুরি সুস্থ নন। তিনি সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে। তিনি ভারতীয় দলে খেললে শক্তি বাড়বে টিম ইন্ডিয়ার। প্রসঙ্গত, দেশের হয়ে মোট ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নীতীশ। করেছেন সর্বোচ্চ ৭৪ রান। নিয়েছেন ৩ উইকেট।

অন্যদিকে পাঁজরে চোট পেয়েছেন শ্রেয়স আইআর (Shreyas Iyer)। ফলে তিন সপ্তাহ দলের বাইরে থাকতে পারেন তিনি। যার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অজিদের বিরুদ্ধে সিরিজের পর অনেকে দেশে ফিরলেও, তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়। এখানেই তাঁর চিকিৎসা চলবে বলে জানা গিয়েছে। তাঁর উপর নজর রেখে চলেছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। অন্যদিকে ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ হবে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর। যার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team