কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নাবালিকা অ্যাথলিটকে যৌন হেনস্থা! বরখাস্ত জাতীয় স্তরের কোচ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ০২:০৭:১২ পিএম
  • / ৫০ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: জাতীয় স্তরের এক নাবালিকা শুটারকে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগে বরখাস্ত করা হল জাতীয় শুটিং কোচ (National Shooting Coach) অঙ্কুশ ভারদ্বাজকে (Ankush Bharadwaj)। তাঁর বিরুদ্ধে হরিয়ানা পুলিশের (Haryana Police) কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পকসো (POCSO) আইনে মামলা রুজু করে ইতিমধ্যেই তাঁকে আটক করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডঃ কর্ণী সিং শুটিং রেঞ্জে আয়োজিত একটি জাতীয় স্তরের প্রতিযোগিতার সময় ঘটনাটি ঘটে। প্রায় তিন সপ্তাহ আগে ওই প্রতিযোগিতায় অংশ নিতে দিল্লি এসেছিল ১৭ বছরের ওই নাবালিকা শুটার। অভিযোগ অনুযায়ী, পারফরম্যান্স মূল্যায়নের অজুহাতে ফরিদাবাদের একটি হোটেলে তাঁকে ডেকে পাঠান জাতীয় শুটিং কোচ অঙ্কুশ ভারদ্বাজ।

আরও পড়ুন: ছাড়পত্র দিল BCCI, শ্রেয়সের ‘কামব্যাক’ কি নিউজিল্যান্ড সিরিজেই?

নাবালিকার অভিযোগ, প্রথমে হোটেলের লবিতে কথা বলার আশ্বাস দেওয়া হলেও পরে অঙ্কুশ তাঁকে ঘরের ভিতরে আসতে বাধ্য করেন। সেখানেই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। বিষয়টি পরিবারের নজরে আসার পর গত মঙ্গলবার কোচের বিরুদ্ধে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। হরিয়ানা পুলিশ জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে।

উল্লেখ্য, অঙ্কুশ ভারদ্বাজ দেশের ১৩ জন জাতীয় স্তরের পিস্তল কোচের মধ্যে একজন ছিলেন। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ প্রকাশ্যে আসার পরই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team