কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে! বিতর্কের মাঝেই KKR-কে বার্তা দিল BCCI
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১২:৩৮:০৮ পিএম
  • / ৫১৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : আইপিএল-এ (IPL) খেলতে পারবেন না বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তাঁকে বাদ দিতেই হবে। বাংলাদেশে (Bangladesh) সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের স্পষ্ট অবস্থান জানাল বিসিসিআই (BCCI)। জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া (Devjit Saikia) সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তাঁর বদলে কলকাতা নাইট রাইডার্স যদি অন্য ক্রিকেটারকে চাই, তাহলে তা তারা নিতে পারে।

সম্প্রতি বাংলাদেশে (Bangladesh) মৃত্যু হয়েছিল ওসমান হাদির। কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। তা নিয়ে নানান বিতর্ক রয়েছে। কিন্তু এই মৃত্যুর ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। তার পরেই সে দেশে বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে হিন্দু যুবক দীপু দাসকে (Dipu das) জীবন্ত পুড়য়ে মারা হয়। তার ভিডিয়ো দেখেছে গোটা বিশ্ব। এমন নৃশংস ঘটনার পরেই প্রতিবাদে শমিল হয় ভারত। এই ঘটনার আঁচ গিয়ে পড়েছিল ক্রিকেট প্রেমীদের মধ্যেও।

আরও খবর : বিতর্কের মাঝেই ভারতের বিরুদ্ধে সিরিজ! বাংলাদেশে যাবেন রোহিত, কোহলিরা?

অন্যদিকে, চলতি বছর আইপিএল-এর (IPL) মিনি নিলামে ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুরকে কিনেছিল নাইট রাইডার্স। তবে তাঁকে খেলানো নিয়ে বেশ কিছু হিন্দুত্ববাদী দলগুলির আপত্তি ছিল। তা নিয়ে বিতর্ক চলছিলই। এমনকি বলিউডের বাদসা শাহরুখ খানকেও আক্রমণের মুখে পড়তে হয়েছে। তার পরেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে বলে জানালেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া।

সূত্রের খবর, মুস্তাফিজুরকে বাদ দিতে হবে, এমন কোনও নির্দেশ আসেনি সরকারের তরফে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারকে নিয়ে যে বিতর্ক চলছে, তার পরেই এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিসিআই। দেবজিৎ সাইকিয়া সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, “সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে, বিসিসিআই (BCCI) কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকেআর যদি তাঁর পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।”

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team