কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ব্যাট হাতে একাধিক রেকর্ড! দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত বৈভব
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৬:২০ পিএম
  • / ৭৯ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরাও। সেই বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মুকুটে এবার নতুন পালক। তাঁকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) দিয়ে সম্মানিত করল ভারত সরকার। রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই বিশেষ সম্মান গ্রহণ করলেন তিনি।

আইপিএল থেকে শুরু করে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছেন বৈভব। খেলার মাঠে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। তার পরেই এবার জাতীয় পুরস্কার অর্জন করলেন বিহারের এই তরুণ তুর্কি ক্রিকেটার। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকেই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন তিনি। পরে সাক্ষাৎ হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও।

আরও খবর :  প্রথম বলেই রোহিতের উইকেট! দেশের এই অনামি বোলারকে চেনেন?

১৪ বছরের বৈভব (Vaibhav Suryavanshi) সম্প্রতি শেষ হয়ে যাওয়া এশিয়া কাপে দারুন পারফর্ম করেছেন। কিন্তু ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলতে পারেননি তিনি। শুধু তিনি একা নন, ভারতীয় অন্যান্য ক্রিকেটাররাও খেলতে পারেননি। ফলে হারতে হয়েছে ভারতকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরতেই ঝড় তুলেছেন বৈভব। সম্প্রতি ৩৬ বলে সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় হিসেবে এটি হল দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এই সব পারফরম্যান্সের কারণে জাতীয় সম্মানে পুরস্কৃত হলেন সূর্যবংশী।

অন্যদিকে পুরস্কার গ্রহণের কারণে শুক্রবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেননি বৈভব। তবে মাঠে একাধিক রেকর্ড থাকলেও ভারতের জার্সিতে কোনও ট্রফি জিততে পারেননি তিনি। কিন্তু, জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তবে সেখানে বৈভব কি এই ট্রফির খরা কাটাতে পারবেন? অবশ্য সেটা বলবে ভবিষ্যতই।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team