কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মুস্তাফিজের IPL ব্যান! কী বললেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক? দেখুন EXCLUSIVE খবর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ০২:৪১:১৮ পিএম
  • / ৮০৫ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: চোট বা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, কূটনৈতিক কারণে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল (IPL) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর (KKR)। বিসিসিআই-এর (BCCI) হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হয়েছে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া (Devjit Saikia) জানান, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তাঁর বদলে কলকাতা নাইট রাইডার্স অন্য ক্রিকেটারকে দলে নিতে পারে। তবে এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুল (Mohammad Ashraful)।

কলকাতা টিভিকে দেওয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে আশরাফুল জানান, “কী কারণে এটা করা হয়েছে, তা আমি এখনও ঠিক জানি না। তবে যদি রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও বলেন, “খেলার মাঠে রাজনীতি থাকা উচিৎ নয়। আর মুস্তাফিজ কোনওভাবে রাজনীতির সঙ্গে জড়িতই নয়। বাংলাদেশের ক্রিকেট এবং প্রত্যেক ক্রিকেটারের জন্য এই ঘটনা দুঃখজনক।”

আরও পড়ুন: বাদ মুস্তাফিজুর! ৯.২০ কোটি কি ফেরত পাবে KKR? কী বলছে নিয়ম?

আইপিএল খেলা বাদ পড়ার পর বিসিসিআই-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি মুস্তাফিজুর রহমান কোনও পদক্ষেপ নেবেন? এই প্রশ্নের উত্তরে আশরাফুল বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তো মুস্তাফিজুরের কিছু করার নেই।” তিনি আরও বলেন, “বাংলাদেশের তরফে ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু মুস্তাফিজের এই ঘটনার পর বাংলাদেশের মানুষের সমর্থন ও ভালোবাসা এই টুর্নামেন্ট থেকে সরে যাবে।”

দেখুন আরও খবর:  

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team