কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মিচেলের কঠিন লড়াই, ভারতকে ৩০১ রানের টার্গেট নিউজিল্যান্ডের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৭:৩৯ পিএম
  • / ২০৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : শুরু হয়েছে ভারত (India) ও নিউজিল্যান্ডের (Newzeland) মধ্যে ওয়ানডে সিরিজ। রবিবার কোটাম্বিতে ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে প্রথম একদিনের ম্যাচ। এই ম্যাচে ভারতকে বড় রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। ৫০ ওভারে স্কোর বোর্ডে ৩০০ রান তুলল কিউয়িরা। অন্যদিকে এদিন উইকেট পেলেও, অনেক রান দিয়ে ফেলেছেন ভারতীয় বোলাররা।

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। আর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। নিউজিল্যান্ডের এই দুই ব্যাটার ১১৭ রানের পার্টনারশিপ গড়েন। তবে হর্ষিত রানার বলে ৬২ রানে আউট হন তিনি। এর পরেই ৫৬ রানে আউট হন কনওয়েও। রানাই তাঁর উইকেট নেন। তার পরেই মাঠে নেমেছিলেন উইল ইয়ং। কিন্তু মাত্র ১২ রানে তাঁকে প্যাবিলিয়নে ফেরান মহম্মদ সিরাজ। কিন্তু এর পরে মাঠে নেমে ম্যাচের হাল ধরেন ড্যারেল মিচেল (Daryl Mitchell)।

আরও খবর : ফের মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড! অনলাইনে কোথায় দেখবেন?

মিচেল ৭১ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন। কিন্তু, উল্টোদিক থেকে আর কোনও নিউজিল্যান্ডের ক্রিকেটার তাঁর সঙ্গ দিতে পারেননি। কারণ গ্লেন ফিলিপস ১২ রানে আউট হন। কিউয়ি উইকেট কিপার মিচেল হে ১৮ রান করে প্যাবিলিয়নে ফেরেন। এর পর মাইকেল ব্রেসওয়েল ১৬ রানে রান আউট হন। তার পর জাকারি ফোকস ১, ক্রিস্টিয়ান ক্লার্ক ২৪ ও কাইল জেমিসন আউট হন ৮ রান করে। ফলে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০০ রান তোলে নিউজিল্যান্ড।

অন্যদিকে, এদিন ভালো বোলিং করেছেন ভারতীয় বোলাররা। উইকেটও নিয়েছেন। কিন্তু রানও দিয়েছেন। এদিন ভারতের হয়ে মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ ২টি করে উইকেট নিয়েছেন। আর কূলদীপ যাদব পেয়েছেন একটি উইকেট। তবে রানা এদিন ১০ ওভারে দেন ৬৫ রান। আর প্রসিদ্ধ ৯ ওভারে দিয়েছেন ৬০ রান। যা অনেক বেশি রান বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এখন দ্বিতীয় ব্যাটিংয়ে ভারত কেমন পারফর্ম করে এখন সেটাই দেখার। অন্যদিকে এদিন বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিং দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team