কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বিদেশি লিগের দলে বড় পদ পেলেন প্রাক্তন KKR অধিনায়ক!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৪:২৩ পিএম
  • / ১০৬ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: ভারতীয় দলের জার্সি গায়ে সেভাবে ছাপ ফেলতে পারেননি, আইপিএল-এ (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবেও ততটা সাফল্য আসেনি, খেলেছেন একাধিক দলে। কিন্তু শেষমেশ তাঁকে বড় সম্মান দিল বিদেশের এক দল। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ (The Hundred) টুর্নামেন্টের একটি দলে মেন্টর ও কোচের ভূমিকায় দেখা যাবে দীনেশ কার্তিককে (Dinesh Karthik)। জানা গিয়েছে, ‘লন্ডন স্পিরিট’ (London Spirit) ফ্র্যাঞ্চাইজি ভারতের এই উইকেটকিপার ব্যাটারকে দলের মেন্টর এবং ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করতে চলেছে।

২০০৪ সালে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পান দীনেশ কার্তিক। কিন্তু ধারাবাহিকভাবে দলে সুযোগ পাননি তিনি। তারপর ২০০৮ সালে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে শুরু হয় তাঁর আইপিএল যাত্রা। তিন বছর রাজধানীর দলে খেলে শুরু হয় তাঁর বিভিন্ন দলে আনাগোনা। ২০১১-তে পাঞ্জাব কিংস, ২০১২-তে মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৪-তে ফের দিল্লি ক্যাপিট্যালসে প্রত্যাবর্তন ঘটে তাঁর। যদিও ২০১৫ সালে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফের তাঁকে নিলামে দলে নেয়। কিন্তু ২০১৬-তে ফের দলবদল, গুজরাত লায়ন্সের হয়ে এই মরসুমে খেলেন দীনেশ।

আরও পড়ুন: ICC-র ODI র‌্যাঙ্কিংয়ে উত্থান ‘কিং’ কোহলির!

২০১৮ থেকে ২০২১ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে দেখা যায় ভারতের এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারকে। কেকেআর তাঁকে অধিনায়কও করে। কিন্তু তাঁর জমানায় দল সেভাবে সফলতা পায়নি। তাই ২০২২ সালে ফের নিলামে ওঠে তাঁর নাম, যেখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফের দলে নেয় দীনেশকে। দু’বছর এই দলে খেলে ২০২৪-এ আইপিএল থেকে অবসর নেন এবং আরসিবি-র ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে দায়িত্ব নেন।

তবে দীনেশ কার্তিক এখনও সক্রিয় ক্রিকেটার। সংযুক্ত আরব আমিরশাহির আইএল টি-২০ লিগে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তিনি। এর মাঝেই তিনি আবার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ দলের মেন্টর এবং ব্যাটিং কোচের ভূমিকায় নামবেন খেলার মাঠে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team