কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাদ যুবভারতী! ভারত সফরের অভিজ্ঞতায় কী জানালেন মেসি? দেখুন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬:৩৯ পিএম
  • / ১৭১ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: কলকাতার বেনজির বিশৃঙ্খলা দিয়ে শুরু হলেও হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি মাতিয়ে ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ (GOAT India Tour 2025) শেষ করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। সঙ্গী ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পল। সফরের একেবারে শেষ মুহূর্তে সূচি বাড়িয়ে তাঁকে বনতারায় নিয়ে যাওয়া হয়। সেখানে মন্দিরে মেসির আরতি করার ছবিও রাতারাতি ভাইরাল হয়। কিন্তু মেসির চোখে তাঁর ভারত সফর কেমন ছিল? সেটাই এবার এক ভিডিও পোস্ট করে জানালেন লিওনেল মেসি।

তবে আর্জেন্টাইন তারকার সেই ভিডিওতে কলকাতায় ৭০ ফুট মূর্তি উন্মোচনের একটা ছোট্ট ঝলক থাকলেও যুবভারতীর কোনও ভিডিও ক্লিপিংস নেই। বরং হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে মঞ্চ মাতানোর নানা মুহূর্ত ধরা পড়েছে ভিডিওতে। সঞ্জীব গোয়েঙ্কা, করিনা কাপুর, শচীন তেণ্ডুলকরের সঙ্গে সাক্ষাৎ—সবই জায়গা পেয়েছে মেসির ভিডিওতে। পাশাপাশি ছোট ছোট ভক্তদের সঙ্গে কাটানো উষ্ণ মুহূর্তও উঠে এসেছে সেই ভিডিওতে।

আরও পড়ুন: মিনি নিলামে কাকে কত টাকায় কিনল KKR? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

এই ভিডিও পোস্ট করে মেসি লেখেন, ‘নমস্তে ইন্ডিয়া! দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় আসার অভিজ্ঞতা দারুণ ছিল। এত ভালো অভ্যর্থনা, আতিথেয়তা ও ভালোবাসা পেয়ে ভালো লাগছে। আশা করি, ভারতের ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল হবে।’

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

ভিডিওবার্তায় মেসির বক্তব্যে ধরা পড়েছে একরাশ আবেগ। তিনি বলেন, “এই ক’দিনে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। সফরটা খুবই সংক্ষিপ্ত হলেও ভালোবাসা পেয়ে আমরা অভিভূত।” এরপরই তিনি বলেন, “আমরা নিশ্চয়ই আবার কোনও দিন ফিরব। হয়তো পরেরবার এখানে ম্যাচ খেলতে, বা অন্য কোনও কারণে। কিন্তু ফিরবই।”

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team