কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
২ দিনে শেষ অ্যাশেজ টেস্ট! ক্ষতি হল অস্ট্রেলিয়ার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯:৫৮ পিএম
  • / ৯৭ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : পাঁচ দিনের টেস্ট ম্যাচ (Test Match) যদি শেষ হয়ে যায় দু’দিনে, তাহলে তা ক্রিকেটের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। কারণ, যে সমর্থকরা টাকা খরচ করে পাঁচ দিনের ম্যাচ দেখতে আসেন তারা হতাশ হন। অন্যদিকে দ্রুত টেস্ট ম্যাচ শেষ হয়ে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়ে ক্রিকেট বোর্ড ও আয়োজোকরা।

এই সব বলার কারণ হচ্ছে, চলতি অ্যাশেজ সিরিজে (Ashes Series) এমন দুটি ম্যাচ হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচ শেষ হয়েছিল দু’দিনের মধ্যে। চতুর্থ টেস্ট তথা মেলবোর্নে (MCG) বক্সিং ডে টেস্ট দু’দিনের কম সময়েই শেষ হয়ে গিয়েছে। প্রথম দিয়েই এমসিজি-তে ভিড় জমিয়েছিলেন প্রায় ৯৫ হাজার দর্শক। কিন্তু কেউই ভালো টেস্ট ম্যাচটি উপভোগ করতে পারলেন না। কারণ প্রথম দিনেই পড়ে গিয়েছিল ২০টি উইকেট, আর দ্বিতীয় দিনে পড়ে আরও ১৬টি। আর এতো কম সময়ে টেস্ট ম্যাচ শেষ হওয়ার একাধিক প্রশ্নচিহ্ন রেখে গিয়েছে।

আরও খবর : ২০২৬-এর কোন মাসে কী সিরিজ? দেখে নিন টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ সূচি

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ (Todd Greenberg) এক সাক্ষাৎকারে বলেছেন, “একজন সমর্থক হিসেবে ম্যাচ দেখাটা যতই মনোমুগ্ধকর, রোমাঞ্চকর ও উপভোগ্য হোক না কেন, আমরা চাই টেস্ট ক্রিকেট আরও দীর্ঘস্থায়ী হোক। খুব সহজ কথায় বললে, ছোট টেস্ট ম্যাচ ব্যবসার পক্ষে ভালো নয়। এর চেয়ে স্পষ্টভাবে বলা সম্ভব নয়। তাই ব্যাট ও বলের মধ্যে একটু বিস্তৃত ভারসাম্য দেখতে চাই। আমার মনে হয়েছে, গতকাল পরিস্থিতি কিছুটা বলারদের পক্ষেই ছিল। এর জন্য ব্যাটসম্যানদেরও কিছুটা দায়িত্ব আছে। সবটাই পিচের দোষ নয়। তবে আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে,”

গ্রিনবার্গ আরও বলেন, “গত রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি, এভাবেই বলি। টেস্ট ক্রিকেটের দিক থেকে দিনটা অসাধারণ ছিল। যাঁরা রেকর্ড সংখ্যায় মাঠে উপস্থিত ছিলেন, তাঁদের জন্য তা নিঃসন্দেহে একটি স্মরণীয় অভিজ্ঞতা। কিন্তু আমাদের চ্যালেঞ্জ হল, এই অভিজ্ঞতা যেন দিনের পর দিন ধরে বজায় রাখা যায়। সেটাই আমাদের সবার সামনে আসল চ্যালেঞ্জ।”

তিনি বলেন, “ঐতিহাসিকভাবে আমরা উইকেট প্রস্তুতির বিষয়ে ‘হাত গুটিয়ে রাখা’ নীতিই অনুসরণ করেছি এবং মাঠকর্মী, পরিবেশ ও স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকেই তাদের মতো করে প্রকাশ পেতে দিয়েছি। কিন্তু খেলাটির উপর, বিশেষ করে বাণিজ্যিক দিক থেকে, এর প্রভাব যখন চোখে পড়ে, তখন বিষয়টি এড়িয়ে যাওয়া কঠিন হয়ে যায়। আমি বলছি না যে আমরা মাঠকর্মীদের কাছে গিয়ে নির্দেশ দেব। তবে গোটা মরসুম জুড়ে আমাদের প্রত্যাশা কী হওয়া উচিত, সে বিষয়ে সতর্ক নজর রাখা জরুরি।”

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team