কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শেষ বেলায় IPL নিলামে ঝড় কলকাতার!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০:২৩ পিএম
  • / ২১০ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : আইপিএল নিলামে (IPL Auction) ঝড় তুলল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শেষ বেলায় রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও আকাশ দীপ (Akash Deep)-কে কিনে নিল কেকেআর। এর ফলে নাইট শিবিরে পূরণ হয়ে গেল ওপেনারের জায়গা। অন্যদিকে বাংলার পেসার ফিরলেন বাংলাতেই।

এদিন শেষ বেলায় কেকেআর (KKR)-এর হাতে ছিল মাত্র ৩ কোটি ৪৫ লক্ষ টাকা। সেই সময় প্রথমে নিলামে ওঠেন নিউজিল্যান্ডের ওপেনার রচিন রবীন্দ্র-র নাম। কিন্তু তাঁকে নিয়ে আর কেউ দর কষাকষি করেনি। ফলে বেস প্রাইস ২ কোটি টাকায় রচিনকে কিনে নেয় কলকাতা। এর ঠিক পরেই নিলামে ওঠে বাংলার পেস বোলার আকাশদীপের নাম। তাঁকেও বেস প্রাইস ১ কোটি টাকাতেই কিনে নেয় কেকেআর। এর ফলে আরও শক্তিশালী হল শাহরুখ খানের দল।

আরও খবর : ৯ কোটি ২০ লক্ষ টাকায় মোস্তাফিজুর রহমানকে কিনল KKR!

প্রসঙ্গত, এদিন নিলামে প্রথমে অবিক্রিত থেকে গিয়েছিলেন রচিন। কিন্তু দ্বিতীয় বার নিলামে নাম ওঠার পর তাঁকে কিনে নেয় কেকেআর (KKR)। এর ফলে এদিন তিন জন নিউজিল্যান্ডের ক্রিকেটারকে কিনে নিল কলকাতা। এর আগে ২ কোটি টাকায় ফিন অ্যালেন ও টিম সেইফার্ট-কে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল নাইট শিবির। তার পরে ২ কোটি টাকায় রচিন রবীন্দ্রকে কিনল তারা। অন্যদিকে, ২০২৬ সালের আইপিল ঘরের মাঠেই কলকাতার হয়েই খেলতে চলেছেন আকাশদীপ।

এর ফলে কেকেআর এখনও পর্যন্ত যে সব ক্রিকেটারদের কিনেছে, তাঁরা হলে….

ক্যামেরন গ্রিন -২৫ কোটি ২০ লক্ষ

মাথিশা পাথিরানা- ১৮ কোটি

তেজস্বী সিং- ৩ কোটি

ফিন অ্যালেন- ২ কোটি

প্রশান্ত সোলাঙ্কি- ৩০ লক্ষ

কার্তিক ত্যাগী- ৩০ লক্ষ

মোস্তাফিজুর রহমান- ৯ কোটি ২০ লক্ষ

রাহুল ত্রপাঠি- ৭৫ লক্ষ

সার্থক রঞ্জন- ৩০ লক্ষ

দক্ষ কামরা-৩০ লক্ষ

টিম সেইফার্ট- ১ কোটি ৫০ লক্ষ

রচিন রবীন্দ্র – ২ কোটি টাকা

আকাশদীপ- ১ কোটি টাকা

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team