Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হালাল মাংস নিয়ে বিতর্ক, এ নিয়ে মাথা ঘামাতে চায় না কলকাতার ক্রিকেটমহল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সৌভিক মহন্ত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ০৩:৪১:২৪ পিএম
  • / ৪৩০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সৌভিক মহন্ত

কলকাতা টিভি ওয়েবডেস্ক: ২৫ নভেম্বর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নেমেছে ভারত| টি টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ| কিন্তু সেই ম্যাচে নামার আগেই সোশ্যাল সাইট জুড়ে দেখা গিয়েছিল বিতর্কের| যার কেন্দ্রবিন্দু ছিল ভারতীয় ক্রিকেটারদের নতুন খাওয়ারের সূচি|

শোনা যায় বোর্ড থেকে নাকি ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন খাওয়ারের সূচি পাঠানো হয়েছে| যেখানে বলা হয়েছ কোনওরকম বিফ বা পর্ক খেতে পারবেন না ক্রিকেটাররা| শুধুমাত্র হালাল মাংস খেতে পারবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা| আর এরপর থেকেই সোশ্যাল সাইটে বিতর্ক তুঙ্গে| রীতিমত বিসিসিআই প্রোমোটস হালাল, এটা ট্রেন্ডিং হয়ে ওঠে|

এই মেনু বদলের দাবীতে সোচ্চ্বার হন নেটিজেনরা| ভারতীয় ক্রিকেটাররা কেন এই হালাল মাংস খাবেন সেটাই মেনে নিতে পারছেন না| যদিও ২৪ ঘন্টার মধ্যেই এই রটনাকে নস্যাত করেছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল|

সংবাদ সংস্থা আইএনএসকে তিনি জানিয়েছেন, ‘এই ধরণের কোনওরকম মেনুর নির্দেশিকা বোর্ডের তরফে ক্রিকেটারদের জন্য পাঠানো হয়নি| এগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়|এই ধরণের কোনও ডায়েটপ্ল্যান আলোচনাই করা হয়নি| ক্রিকেটাররা কী খাবেন বা না খাবেন, সে ব্যপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে’|

ঠিক তেমনই সোশ্যাল সাইটে চূড়ান্ত বিতর্ক চললেও, এর থেকে নিজেদের দূরেই সরিয়ে রাখতে চান কলকাতার ক্রিকেট মহলও| কলকাতার প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান যে এমন জিনিস নিয়ে এখনই মন্তব্য করার মতো জায়গায় তারা নেই|

বিশেষত যাদের খাওয়ারের মেনু নিয়ে এত বিতর্ক, সেখান থেকেই কিছু জানানো হয়নি| আর যদিওবা এমনটা হয়, সেটা ডায়েটিশিয়ান, চিকিত্সকরা আলোচনা করেই করেন| তবে এই ব্যপারে এখনও পর্যন্ত তারা অবগত নন| তাই কোনোরকম মন্তব্য করতে চাননি সুদীপ চট্টোপাধ্যায়, সৌরাশিস লাহিড়ীরা|

সোশ্যাল সাইট জুড়ে অবশ্য বিতর্ক থামছে না| যদিও বোর্ডের তরফ থেকে এ ব্যপারে স্পষ্টই সমস্তকিছু জানিয়ে দিয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ| বিতর্ক কত তাড়াতাড়ি থামে সেটাই দেখার|

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

Chicken Road: Dominando a Arte dos Jogos de Crash-Style Step Multiplier
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
২৭ দিনে নিখোঁজ ৮০৭! অধরা ১৩৭ শিশু! রাজধানীতে বাড়ছে উদ্বেগ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
রানের জোরে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত! চিন্তা বাড়ল বোলিং ইউনিট
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারত! নজির গড়লেন বৈভবরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
২৫ বছর পর নির্বাচন কমিশনের জাতীয় সম্মেলন, পৌরহিত্যে জ্ঞানেশ কুমার
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
এক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষয়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সইফের সঙ্গে মিমি, ‘হাম হিন্দুস্তানি’’র ঝলক প্রকাশ্যে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সাফাই কর্মীদের ধর্মঘটে আবর্জনার স্তূপ, দমবন্ধ করা পরিস্থিতি আসানসোলে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
নবান্নের আবেদন খারিজ, ২৫ জন আধিকারিককে ট্রেনিংয়ের নির্দেশ কমিশনের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
মমতার সওয়ালের পর কমিশনকে নোটিস দিয়ে শীর্ষ আদালত বলল, ‘সংবেদনশীল হোন’
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালো মেয়েদের অপছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের, এপস্টিন ফাইলে চাঞ্চল্যকর তথ্য
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাজেট আশাহত করেছে, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশাকর্মীরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বাড়ি ফিরে এসেই দেখল সাংঘাতিক ঘটনা, এবার কীভাবে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থী?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
ফের প্রোটিয়া বধের সুযোগ! কোথায় দেখবেন ভারতের ওয়ার্ম আপ ম্যাচ?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team