কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নববর্ষে নতুন সারপ্রাইজ দিতে চলেছেন কোহলি!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:০২:৪১ পিএম
  • / ৬৭ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : শুধু জাতীয় দলের হয়ে নয়, ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফর্ম করছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর দু’টি শতরান করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও দু’টি ম্যাচের মধ্যে একটিতে শতরান আর অন্যটিতে করেছেন অর্ধশতরান। এর পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ওয়ানডে সিরিজ খেলার কথা। তবে তার আগে ফের নববর্ষে নতুন সারপ্রাইজ দিতে চলেছেন কোহলি।

সূত্রের খবর, নতুন বছরে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) আরও একটি ম্যাচ খেলতে পারেন ‘কিং’ কোহলি! এক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, আগামী ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেন তিনি। তবে কোহলি আরও একটি ম্যাচ খেললেও, বিজয় হাজারেতে আর কোনও ম্যাচ খেলবেন না রোহিত শর্মা (Rohit Sharma)।

আরও খবর : ক্যানিংয়ে MLA কাপকে ঘিরে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে আহত বহু 

জাতীয় দলে জায়গা পেতে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে ‘রো-কো’কে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে এমনই ফতোয়া জারি করা হয়েছিল। সেই মতো বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে কোহলি এবং মুম্বইয়ের হয়ে মাঠে নেমেছিলেন রোহিত। প্রথম ম্যাচে দুই তারকাই সেঞ্চুরি করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে রান পাননি রোহিত। তবে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। দুই ম্যাচের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকাও পেয়েছেন তিনি।

অন্যদিকে আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে ওয়ানডে সিরিজ। তার জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে কোহলি ও রোহিত বুঝিয়ে দিয়েছেন, তাঁরা ফুরিয়ে যাননি। এখনও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার জন্য তৈরি তাঁরা। পাশাপাশি কোহলি বিজয় হাজারেতে আরও একটি ম্যাচ খেলে দায়বদ্ধতার প্রমাণ রাখতে চলেছেন। অন্যদিকে চলতি বছর মোট ১৩টি ম্যাচ খেলেছেন কোহলি। করেছেন ৬৫১ রান।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team