15.8 C
New York

অসুস্থতা উড়িয়ে শচীনকে জন্মদিনের শুভেচ্ছা কাম্বলি’র

Must Read

ওয়েব ডেস্ক : বহু দিনের বন্ধুত্ব। শিবাজি পার্ক থেকে তা শুরু হয়েছিল। কিন্তু, জীবনের বয়ে যাওয়া সময়ে বদলে গিয়েছে অনেক কিছু। একদিকে অসুস্থ বিনোদ কাম্বলি (Vinod Kambli)। কিন্তু তাতে কী? সে বলে কি ছোট্টবেলার বন্ধু শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) জন্মদিন ভোলা যায়? শুক্রবার, ২৪ এপ্রিল ৫৩ বছর বয়সে পা দিয়েছেন ক্রিকেট ‘ঈশ্বর’। এই বিশেষ দিনে পুরনো ‘পার্টনার’কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কাম্বলি।

একটি আইসক্রিম কোম্পানির বিজ্ঞাপনে দেখা গিয়েছে বিনোদ কাম্বলিকে (Vinod Kambli)। দেখা গিয়েছে, শিবাজি পার্কে বসে আছেন কাম্বলি। প্রথমে তিনি বলছেন, ‘পার্টনার, আজকের দিন উদযাপন তো করতেই হবে’। এর পরে তিনি ছোট থেকে বড় সবার হাতে আইসক্রিম তুলে দেন। বিজ্ঞাপনে বেশ কিছু খুদে ক্রিকেটারদেরকেও দেখা গিয়েছে। তা অনেকে হয়তো শচীন ও কাম্বলিকে নিয়ে নস্ট্যালজিক হয়ে পড়ছেন।

আরও খবর : লখনউয়ের বিরুদ্ধে একাধিক পরিবর্তন, খেলতে পারেন রাচীন-পাথিরানা!

বিজ্ঞাপনের ভিডিয়োর পিছনে শোনা যাচ্ছে, ‘শোলে’র’ ইয়ে দোস্তি…’ গানটি। শেষে কাম্বলিকে বলতে শোনা যায়, “শুভ জন্মদিন পার্টনার।” তবে এই ভিডিয়োতে কাম্বলিকে দেখা গেলেও, দেখা যায়নি ক্রিকেট ঈশ্বরকে। কাম্বলি আরও বলেছেন, “আজকের দিনটা আমার জন্য বিশেষ। প্রতি বছর ২৪শে এপ্রিল আমি আমার সঙ্গী শচীন তেন্ডুলকারকে (Sachin Tendulkar) স্মরণ করি। আমাদের শুরুর দিনগুলো থেকে অসাধারণ সব স্মৃতি রয়েছে। একসঙ্গে জন্মদিন পালন করা আর ময়দানে দাপট দেখানো। সেই বন্ধন অটুট।”

 

View this post on Instagram

 

A post shared by Dinshaw’s (@dinshaws_official)

এদিকে বলে রাখা দরকার, বেশ কিছু সময় ধরে অসুস্থ কাম্বলি। তাঁর মস্তিস্কে রক্ত জমাট বেঁধেছে। যার কারণে তাঁর স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে। যার ফলে ব্রেন স্ট্রোকে হওয়ারও আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় ছোটবেলার বন্ধুর পাশে দাঁড়িয়েছেন শচীন। আর আজ তাঁর জন্মদিনে প্রিয় বন্ধকে শুভেচ্ছা জানালেন কাম্বলি।

দেখুন অন্য খবর :

Latest News

রাজ্য জুড়ে বৃষ্টি এবং কলকাতায় ঝড়েরও পূর্বাভাস, দ্বিতীয় দফার ভোটের দিন কেমন থাকবে?

কলকাতা: সকাল থেকে চড়া রোদ, সেই সঙ্গে হাঁসফাঁস গরম আর অস্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। কাঠফাটা...

More Articles Like This