নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই ঈশান কিষাণ! ভারতীয় দলে কি সুযোগ পাবেন বৈভব সূর্যবংশী?

Must Read

ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে শনিবারের ম্যাচে খেলতে পারবেন না ঈশান কিষান (Ishan Kishan)। প্রথম টি-টোয়েন্টিতে ডান উরুর পেশিতে চোট পেয়েছিলেন তিনি। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ঈশানের চোটের অবস্থা পর্যবেক্ষণ করছে মেডিক্যাল টিম।

ঈশান না থাকায় ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) সামনে। প্রথম ম্যাচে তাঁকে খেলানো হয়নি। তবে ঈশানের অনুপস্থিতিতে বৈভবকে দলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোটাক জানান, ঈশানের চোটের কারণেই প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়েছিল। তাঁর কথায়, মেডিক্যাল টিম যদি ঈশানকে খেলার ছাড়পত্র না দেয়, তা হলে বৈভবের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁকে সম্ভাব্য বিকল্পদের মধ্যে অন্যতম শক্তিশালী দাবিদার বলেও উল্লেখ করেন কোটাক।

আরও খবর :  ল্যাঙ্কাশায়ারের সঙ্গে দীর্ঘ সম্পর্ক শেষ? ৪৪-এ অবসরের জল্পনা অ্যান্ডারসনের

প্রথম টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক বর্মা। ঈশানের চোটের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে ব্যাখ্যা করেছেন ব্যাটিং কোচ। এবার দ্বিতীয় ম্যাচেও সেই চোটের প্রভাব পড়তে পারে ভারতের প্রথম একাদশে।

এর আগে বৈভবকে ওপেনার হিসেবে খেলানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছিলেন, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ধারাবাহিকভাবে রান করায় ওপেনিংয়ে পরিবর্তনের প্রয়োজন নেই। বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা বৈভবকে ভবিষ্যতে সাহায্য করবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু ঈশানের চোটে পরিস্থিতি বদলেছে। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৈভব সূর্যবংশীকে দেখা যায় কি না, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

Latest News

জঙ্গলে মাওবাদী শক্তি শেষ, এবার ‘দিমাগি নকশাল’দের নিয়ে সতর্কবার্তা মোদির! বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি

ওয়েব ডেস্ক : ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদযাপনের মঞ্চ থেকে মাওবাদী কার্যকলাপ নিয়ে নতুন করে সতর্কবার্তা দিলেন...

More Articles Like This