কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
গম্ভীরের উপর থেকে আস্থা হারাচ্ছে BCCI? দায়িত্ব বাড়ছে লক্ষ্মণের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ০২:৫৬:২২ পিএম
  • / ১৩৪ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ঘরের মাঠ মানেই রাজত্ব! একটা সময় কোনও দলই ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে টেস্ট (Test) সিরিজ জিতে ফিরতে পারত না। কিন্তু সেই পরিস্থিতি বদলেছে ২০২৪ সাল থেকে। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ, তার পরেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও লজ্জাজনকভাবে হারতে হয়েছে শুভমন গিলদের। এমন হারের পরেই ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল পরিচালনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার কী তাঁর উপর থেকে আস্থা হারাচ্ছে BCCI-ও?

মূলত, দলের মধ্যে একাধিক পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ গম্ভীরকে একাধিক পরীক্ষানিরীক্ষা করতে দেখা গিয়েছিল। কারণ স্পেশ্যালিস্ট ব্যাটারের পরিবর্তে অলরাউন্ডারের ভিড় বাড়ানো হচ্ছিল দলে। বেশ কিছু প্লেয়ার পারফর্ম না করলেও, তাঁদের দলে রাখা নিয়েও প্রশ্ন উঠেছিল। এর পরেই গম্ভীরকে টেস্টের কোচ থেকে সরানোর দাবি তোলা হয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, গম্ভীরকে সরানো নিয়ে এখন তাঁদের কোনও পরিকল্পনা নেই। তবে সূত্রের খবর, টেস্টে ক্ষেত্রে ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) পরামর্শ নেওয়া হতে পারে।

আরও খবর : নতুন রেকর্ড জো রুট-এর! ভাঙতে চলেছেন সচিনের বিশ্বরেকর্ড

অন্যদিকে, টিম ইন্ডিয়ার আগামী টেস্টগুলির আগে যাতে ১৫ দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়, তার জন্য বিসিসিআই-কে পরামর্শ দিয়েছেন শুভমন গিল। সেই সময় গম্ভীর ব্যস্ত থাকতে পারেন সীমিত ওভারের দল নিয়ে। কিন্তু, ভারতের টেস্ট দলকে সেই সময় লক্ষ্মণের(VVS Laxman) পরামর্শ দিতে পারেন বলে খবর।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান হিসাবে দায়িত্বে রয়েছেন লক্ষ্মণ। তিনি সেখানে প্লেয়ারদের ট্রেনিং দিয়ে থাকেন। ফলে পরোক্ষভাবে গম্ভীরের উপর চাপ বাড়তে পারেই বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team