কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ২০২৫!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫, ০১:২১:০০ পিএম
  • / ১৩৬ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

ওয়েব ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল (IPL 2025)। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ আধিকারিকদের নিরাপত্তা অগ্রাধিকার পাবে সে কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)। বহু বিদেশি নাগরিক আইপিএলের সঙ্গে যুক্ত, এখন তাঁদের নিরাপদে দ্রুত দেশে পাঠানো হবে।

বিসিসিআই-এর এক সূত্র বলেন, “দেশ যুদ্ধ করছে, এই সময় ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া ভালো দেখায় না।” গতকাল (বৃহস্পতিবার) ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এদিন লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলা হওয়ার কথা ছিল। এছাড়া আরও আটটি লিগের ম্যাচ এবং ফাইনাল সহ চারটি নক আউট ম্যাচ বাকি আছে। আপাতত সবই স্থগিত।

আরও পড়ুন: জম্মুতে পাক হামলা, বন্ধ হয়ে গেল আইপিএলের ম্যাচ

গতকাল প্রথমে ফ্লাডলাইটের একটা টাওয়ারের আলো নিভে যায়। দর্শকরা ভেবেছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হল। কিন্তু এর পর আরও দুটো টাওয়ারের আলো নিভিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে দর্শকদের মাঠ ছেড়ে চলে যেতে বলা হয়। এর কিছুক্ষণ পর ম্যাচ বাতিল হওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ।

বিবৃতিতে বিসিসিআই সচিব সাইকিয়া বলেন, “পরিস্থিত এই মুহূর্তে স্থিতিশীল নয় তাই আমরা ম্যাচ বাতিল করেছি। শুধুমাত্র ধরমশালা নয়, পড়শি দেশের উত্তেজনা ক্রমশ বাড়ার জন্য। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। যে সমস্ত দেশ আইপিএলের সঙ্গে জড়িত তাদের স্বার্থে আমরা সবকিছু করব।

দেখুন খবর:

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team