কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাড়ি থেকে উদ্ধার আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড়ের ঝুলন্ত দেহ!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০৩:৫৭:২৫ পিএম
  • / ১৮৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : মধ্যপ্রদেশের (Madhyapradesh) নিজের বাড়ি থেকে উদ্ধার হল আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড় (Jiu-Jitsu Player) রোহিণী কালামের (Rohini Kalam) ঝুলন্ত দেহ। তাঁকে দ্রুত সেখান থেকে উদ্ধার নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ৩৫ বছরের এই অ্যাথলিট আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের (Madhyapradesh) রাধাগঞ্জের অর্জুন নগরের নিজের বাড়ি থেকে রোহিণী কালামের দেহ উদ্ধার হয়েছে। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বোন রোশনি। তার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নিকটবর্তী হাসপাতালে। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় সময় মৃতার বাবা ও মা বাড়িতে ছিলেন না বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি

আরও খবর :  চোটের জায়গায় রক্তক্ষরণ! এখন কেমন আছেন শ্রেয়স?

রোহিণীর বোন রোশনি তদন্তকারীদের জানিয়েছেন, এক বেসরকারি স্কুলে মার্শাল আর্টের কোচিং করাতেন রোহিণী (Rohini Kalam)। তিনি চাকরি সংক্রান্ত চাপের মধ্যে ছিলেন। শনিনার নিজের বাড়িতে আসেন। তার পরে রবিবার দীর্ঘক্ষণ কার সঙ্গে কথা বলেন। তার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। রোশনি অভিযোগ করেছেন, চাকরি নিয়ে তাঁর দিদি চিন্তায় ছিল। তাঁকে বিরক্ত করেছিল সহকর্মীরাও। এতে ওই বেসরকারি স্কুলের প্রিন্সিপালও যুক্ত।

রোহিণীর বাবা বলেছেন, রোহিণীর ইচ্ছে ছিল আইপিএস অফিসার হওয়ার। পাশপাশি গত দু’বছর পর বিক্রম পুরস্কারের জন্য চেষ্টা করছিল সে। তবে তাঁকে মনোনীত করা হয়নি।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে জুৎসু খেলা শুরু করেন রোহিণী (Rohini Kalam)। হ্যাংজুতে ১৯তম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এশিয়ান জুৎসুতে একাধিক পদকও জিতেছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুতে শোকাহত অনেকে। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রোহিণীর দেহ। সেই রিপোর্ট সামনে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team