২২৫ রান করেও শেষরক্ষা হল না! নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন নজির ভারতের

Must Read

ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের (Newzeland) দেওয়া ২২৬ রানের লক্ষ্য তাড়া করে নতুন নজির গড়ল ভারত। ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩০ রান তুলে চার উইকেটে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। এর আগে টি-টোয়েন্টিতে ভারত সর্বাধিক ২০৯ রান তাড়া করে জিতেছিল ভারত। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবার সেই রেকর্ড ছাপিয়ে গেল ব্লু ব্রিগেড।

ভারতের ইনিংসে সবচেয়ে বড় অবদান সঞ্জু স্যামসনের। মাত্র ৩৩ বলে ৬৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছয়। শুরুতেই অভিষেক শর্মা ১২ বলে ২৯ রান করে ভারতকে দ্রুত এগিয়ে দেন। এরপর শ্রেয়স আইয়ার ২৮ বলে ৪২ রান করে ইনিংস সামলান। মাঝের দিকে কয়েকটি উইকেট পড়লেও বড় রান তাড়ার চাপ সামলে লক্ষ্যের দিকে এগিয়ে যায় ভারত।

আরও খবর :  দলকে ভেঙে দিয়েছিলেন চ্যাপেল! ভারতের প্রাক্তন কোচকে কাঠগড়ায় তুললেন হরভজন সিং

শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নমন ধীর। মাত্র ১৫ বলে অপরাজিত ৪২ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছয়। অক্ষর প্যাটেলও ১৪ বলে ২৪ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ পর্যন্ত চার বল বাকি থাকতেই ২২৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত। সঞ্জু, শ্রেয়স ও নমনের ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস ম্যাচে আসে স্মরণীয় জয়।

এর আগে গ্লেন ফিলিপসের ৪০ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২২৫ রান তোলে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন করেন ২৪ বলে ৪৫ এবং বেভন জ্যাকবস ১৬ বলে ৩১ রান। ভারতের হয়ে অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। তবে রান আটকাতে ব্যর্থ হন বোলাররা। ভুবনেশ্বর কুমার চার ওভারে ৪৯ এবং অক্ষর প্যাটেল ৫১ রান দেন। শেষ পর্যন্ত ব্যাটারদের দাপটেই জয় নিশ্চিত করে ভারত।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This