কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের দরকার শুধু একটা ড্র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১, ০৭:৫৪:২৬ পিএম
  • / ৬৫৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

তাহলেই ২০২৩-এর এশিয়া কাপের যোগ্যতা অর্জনের তৃতীয় রাউন্ডের দিকে অনেকটা এগিয়ে যাবে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় কাতারের দোহার আল হামিদ স্টেডিয়ামে বিশ্ব কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভারতের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। সাত ম্যাচে ভারতের পয়েন্ট এখন ছয়। পাঁচ টিমের গ্রূপে তারা এখন আছে তিন নম্বরে। কাতার এবং ওমানের পরেই। বিশ্ব কাপে যাওয়ার কোনও আশাই নেই। তবে জিতলে তো বটেই ড্র করলেও ভারত চিনের এশিয়া কাপে যোগ্যতা অর্জন করতে পারবে।

করোনার জন্য প্রায় দেড় বছর ম্যাচ খেলার সুযোগ পায়নি ভারত। তার পর দোহায় বিশ্ব কাপ কোয়ালিফাইং রাউন্ডে তাদের তিনটি ম্যাচ ছিল। প্রথমটিতে ভারত কাতারের কাছে ০-১ গোলে হারলেও বাংলাদেশকে তারা ২-০ গোলে হারিয়েছে। দুটি গোলই করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর আন্তর্জাতিক গোলের সংখ্যা এখন ৭৪। বাংলাদেশের বিরুদ্ধে দুটি গোল করার পর তিনি টপকে গেছেন লিওনেল মেসিকে (৭২)। আর তিনটি গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন ফুটবল সম্রাট পেলেকে যাঁর গোল সংখ্যা ৭৭। তার চেয়েও ভারত অধিনায়কের কাছে অনেক জরুরি আফগানদের হারানো, যাদের সঙ্গে কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচে ভারত গোল শূন্য ড্র করেছিল।

সেই ভারতের সঙ্গে অবশ্য এখনকার ভারতের অনেক তফাত। এখন ছেত্রীর পাশে গোল করার লোক আছে। মনবীর সিং চমৎকার মানিয়ে নিয়েছেন আপ ফ্রন্টে। মাঝ মাঠে চমৎকার খেলছেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। তিনিই মূলত গেমমেকার। উঠে নেমে খেলে আক্রমণকে সচল রাখেন এফ সি গোয়ার এই মিডফিল্ডার। সঙ্গে গ্লেন মার্টিন্স, সুরেশ সিং এবং বিপিন সিংকে নিয়ে ভারতের মাঝ মাঠ বেশ জমজমাট। ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গনের সঙ্গে চিঙ্গলসানা সিং ও শুভাশিস বসু মিলে যথেষ্ট নির্ভরতা দিতে পারেন। গোলে গুরপ্রীত সিং এখন জীবনের সেরা ফর্মে। কাতারের বিরুদ্ধে অন্তত এক ডজন সেভ করেছেন তিনি।

তাই বিরাট কোনও অঘটন না ঘটলে আফগানিস্তানকে হারানো উচিত ভারতের।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team