কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
২০২৬-এর কোন মাসে কী সিরিজ? দেখে নিন টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ সূচি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৭:১৮ পিএম
  • / ৪২০ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: টেস্ট সিরিজে চুনকাম হলেও ওডিআই এবং টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৫ শেষ করেছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া থেকে বরুণ চক্রবর্তী – সকলেই দাপটের সঙ্গে খেলেছেন, যা ২০২৬-এর আগে টিম ইন্ডিয়ার অন্দরে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে।

আগামী বছর ভারতীয় ক্রিকেট দলের জন্য একাধিক চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে আর কয়েকদিন পরেই। ২০২৬ সালেই বসছে টি-২০ বিশ্বকাপের আসর। শুধু তাই নয়, আগামী বছর দেশ-বিদেশে একাধিক দ্বিপাক্ষিক সিরিজও খেলবে ভারত। এখন একনজরে দেখে নিন ২০২৬-এর কোন মাসে কোন দলের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামতে চলেছে ‘মেন ইন ব্লু’ (India Cricket Team Calendar 2026)।

আরও পড়ুন: ২০২৫-এ খেলার মাঠে কতটা সফল ভারত? দেখে নিন একনজরে

ভারতীয় ক্রিকেট দলের ২০২৬ সালের পূর্ণাঙ্গ সূচি

  • জানুয়ারি (ভারত-নিউজিল্যান্ড সিরিজ): ১১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে ৩টি ওডিআই এবং ৫টি টি-২০ ম্যাচের সিরিজ (India Vs New Zealand) খেলবে ভারত। বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ।
  • ফেব্রুয়ারি-মার্চ (টি-২০ বিশ্বকাপ): ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup 2026) আয়োজন করতে চলেছে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বিশ্বযুদ্ধ।
  • এপ্রিল-মে (আইপিএল ২০২৬): টি-২০ বিশ্বকাপের পর দেশে বসছে আইপিএলের (IPL 2026) আসর।
  • জুন (ভারত-আফগানিস্তান সিরিজ): আইপিএল শেষ হলেই আফগান দলের বিরুদ্ধে ১টি টেস্ট ও ৩টি ওডিআই ম্যাচের সিরিজ (India Vs Afghanistan) খেলবে ভারত।
  • জুলাই (ভারত-ইংল্যান্ড সিরিজ): ২০২৬-এর মাঝামাঝি ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে ইংরেজদের বিরুদ্ধে ৫টি টি-২০ ও ৩টি ওডিআই ম্যাচ (India Vs England) খেলবে টিম ইন্ডিয়া।
  • অগাস্ট (ভারত-শ্রীলঙ্কা সিরিজ): ইংল্যান্ড থেকে ফিরেই শ্রীলঙ্কা সফরে (India Vs Sri Lanka) যাবে ভারতীয় দল। শ্রীলঙ্কার মাটিতেই খেলা হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ।
  • সেপ্টেম্বর (ভারত-আফগানিস্তান সিরিজ): শ্রীলঙ্কা সফর সেরে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ (India Vs Afghanistan) খেলতে ভারত। যদিও এই সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
  • সেপ্টেম্বর (এশিয়ান গেমস ২০২৬): আগামী বছর ফের চীনে এশিয়ান গেমস (Asian Games 2026) খেলতে যাবে ভারতের ক্রিকেট দল। এই টুর্নামেন্টে সাধারণত ভারতের দ্বিতীয় সারির দলকে পাঠায় বিসিসিআই। গতবার এই টুর্নামেন্টে রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে সোনা জিতেছিল ভারত।
  • অক্টোবর (ভারত-নিউজিল্যান্ড সিরিজ): ২০২৬-এ নিউজিল্যান্ড সফরেও (India Vs New Zealand) যাবে টিম ইন্ডিয়া। কিউয়িভূমে ২টি টেস্ট ও ৩টি ওডিআই ম্যাচের সিরিজ খেলবে ভারত।
  • ডিসেম্বর (ভারত-শ্রীলঙ্কা সিরিজ): আগামী বছরের শেষ মাসে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India Vs Sri Lanka) ৩টি ওডিআই ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team