Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
India coach: কুম্বলে এলে শুধু টেস্টেই নেতা কোহলি!
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪০:৪৭ পিএম
  • / ২২৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

সেই সময় নিজে কথা বলেছিলেন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। তখন তিনি ছিলেন কোচ নির্বাচন কমিটির চেয়ারম্যান। চেয়েছিলেন, শাস্ত্রী নন-জাতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ থাকুন অনিল কুম্বলে। তখন বিসিসিআই চালাতেন প্রয়াত ডালমিয়া, অভিজ্ঞ শ্রীনিবাসন আর অনুরাগ ঠাকুরের মতন ক্রীড়া প্রশাসকরা। তাই অধিনায়কের পছন্দ মেনে নিতে বাধ্য হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন সেই তিনি বিসিসিআই সভাপতি। সচিব দেশের সবচেয়ে শক্তিমান রাজনৈতিক নেতা অমিত শাহের ছেলে জয় শাহ। এবার সৌরভের সামনে আবার সুযোগ অনিল কুম্বলেকে সসম্মানে জাতীয় দলের কোচ করে আনার। রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।

রদ বদল যে হতে যাচ্ছে, তা অধিনায়ক স্বয়ং বুঝে গেছেন। ইংল্যান্ড সফরে শেষ টেস্ট বাতিল হতেই কোহলির কাছে বার্তা পৌঁছে যায়। এবার ‘রবি ভাই’কে যেতে হবে। তাহলে নিজেও সরে যাও। নাহ্, দারুণ এই ক্রিকেটারের আরও অনেক কিছু দেওয়ার আছে দেশকে। ব্যাটসম্যান হয়ে তা পেলে দলের ভালো। দু’বছর হল, কোনও ফরম্যাটে কোহলির সেঞ্চুরি নেই। ‘রান মেশিন’ ট্যাগ খসে পড়তে চলেছে। রবি শাস্ত্রী না থাকলে, তাঁর ‘নেতা গিরি’ মাঠের বাইরে খাটবেই না। অতএব? টি – টোয়েন্টিতে আর নেতা হতে চান না জানিয়ে রাখলেন কোহলি। নেতা কোহলির শেষ সুযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল সফল হলে ‘বিরাট’জয়।

কোহলি দেশের ক্রিকেট বোর্ডকে যে মেল পাঠিয়েছেন তাতে তিনি লিখেছেন,’রবি ভাই,রোহিত,বোর্ড সচিব, বোর্ড সভাপতি, নির্বাচকদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ওয়ান ডে ইন্টারন্যাশনাল আর টেস্টে দলকে নেতৃত্ব দিতে চান। সৌরভ-জয় শাহরা কী চান? বিরাট জানেন, বোর্ড টেস্ট আর সীমিত ওভারের ক্রিকেটে আলাদা নেতার কথা ভাবতে শুরু করেছে। এখন বোর্ডের শীর্ষ স্থানে যিনি বসে তিনি দেশের অন্যতম সফল অধিনায়ক। তিনি জানেন, কার থেকে কী, দলের জন্য বের করে আনা যায়। তাই ধরে নেওয়া ভালো ৫০ কিংবা ২০ ওভারের ফরম্যাটে নয়া নেতা পেতে চলেছে ভারতীয় ক্রিকেট। আর ব্যাটসম্যান বিরাটে ভরসা রাখতে চান সকলে।

একটা সময় কুম্বলের সঙ্গে বনিবনা হয়নি কোহলির। বলা ভালো, কোহলির জন্যই হেড কোচ কুম্বলকে সরতে হয়েছিল।

আর শুরুতেই লিখেছি, সৌরভ – সচিন – লক্ষ্মণরা চেষ্টা করেছিলেন কুম্বলকে রাখতে। কিন্তু কোহলি চেয়েছিলেন বলেই বিসিসিআই রবি শাস্ত্রীকে ২০১৭ সালে হে়ড কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন। সেই সময়ে খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছিল কুম্বেলের। এই ঘটনার চার বছর পর হেড কোচ হিসেবে কুম্বলেকেই চাইছে বিসিসিআই। আর বিরাট কোহলি এক ভাগ নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। সকলেই কিন্তু মনে করছেন, নেতৃত্বের চাপ সরে গেলে কোহলি ব্যাট হাতে আরও আগ্রাসী হয়ে উঠবেন।

আরও পড়ুন: সৌরভের বার্তা বিরাটকে

কোহলির উপর চাপ বাড়াতেই কি কুম্বেলেকে ফিরিয়ে আনার কথা ভাবছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড? কোহলি টুইটারে মেলটি পোস্ট করার সঙ্গে বেশ কয়েকজনকে ট্যাগ করেন। তাতে পর্যায়ক্রমে দেখা গেছে, বোর্ড সচিব জয় শাহকে আগে রেখেছেন, বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে। এটা কি ভেবে চিন্তে? নাকি বোর্ড সচিবকে সামনে রেখে অনেকের বিষ দাঁত ভাঙার কাজ শুরু হয়েছে?

বোর্ডের আনাচে কানাচে ঘুরছে, একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকেও সরানো হতে পারে কোহলিকে। আসলে বিরাটের কিছু সিদ্ধান্ত বিসিসিআই-এর একদমই পছন্দ হয়নি। যেমন পুরো ইংল্যান্ড সিরিজে অশ্বিনের মতো বোলার দলে থাকা সত্ত্বেও তাঁকে খেলাননি কোহলি। নিজের ইচ্ছে মতো চলেন তিনি। এই সব কারণেই নাকি কোহলির উপর বেশ বিরক্ত বোর্ড। সেই কারণেই কি কুম্বলেকে এনে ‘নেতা’ কোহলিকে চাপে রাখতে চাইছে বোর্ড? সৌরভ ঘনিষ্ঠদের থেকে জানা যাচ্ছে, অন্য কিছু। সেঞ্চুরি করার ছন্দে কোহলিকে ফেরাতে চান সকলে।

তবে, পরবর্তী ভারতীয় কোচ নিয়ে রটনার শেষ নেই। কুম্বলের আগে নাকি বিসিসিআই মুম্বই ইন্ডিয়ান্সের কোচ এবং শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার মাহেলা জয়বর্ধনেকে ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য বাজিয়ে দেখেছিল। কিন্তু জয়বর্ধনে নাকি শ্রীলঙ্কা টিম এবং মুম্বই ইন্ডিয়ান্সের বাইরে আপাতত অন্য কোনো দলের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন না বলে জানা গেছে। ভারতীয় দলের কোচ হলে, আইপিএলে কোনও দলের সঙ্গে থাকা যাবে না।

এই মুহুর্তে কুম্বলে পঞ্জাব কিংস দলের সঙ্গে যুক্ত । তিনি এই ফ্র্যাঞ্চাইজি দলের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন। পাশাপাশি তিনি আবার সংযুক্ত আরব আমির শাহি ক্রিকেট দলের হেড কোচ। তবে ভারতীয় দলের কোচ হলে কুম্বলেকে এসব দায়িত্ব ছাড়তে হবে।
যারা মুখিয়ে বসে আছেন, কুম্বলে কোচ হলে-কোহলির হাল দেখবেন-তাঁদের তেমন মশলা মিলবে বলে মনে হয় না। দু’জনের মানসিকতা একদিক দিয়ে একরকমই। জয় ছাড়া দু’জনই অন্য কিছু বোঝেন না। বরঞ্চ দেখার-কুম্বলে কোচ হলে সীমিত ওভারের নয়া নেতার (সম্ভবত রোহিত শর্মা) সঙ্গে জুটি কেমন হয়।

ছবি: সৌ- টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

২৭ দিনে নিখোঁজ ৮০৭! অধরা ১৩৭ শিশু! রাজধানীতে বাড়ছে উদ্বেগ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
রানের জোরে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত! চিন্তা বাড়ল বোলিং ইউনিট
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারত! নজির গড়লেন বৈভবরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
২৫ বছর পর নির্বাচন কমিশনের জাতীয় সম্মেলন, পৌরহিত্যে জ্ঞানেশ কুমার
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
এক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষয়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সইফের সঙ্গে মিমি, ‘হাম হিন্দুস্তানি’’র ঝলক প্রকাশ্যে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সাফাই কর্মীদের ধর্মঘটে আবর্জনার স্তূপ, দমবন্ধ করা পরিস্থিতি আসানসোলে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
নবান্নের আবেদন খারিজ, ২৫ জন আধিকারিককে ট্রেনিংয়ের নির্দেশ কমিশনের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
মমতার সওয়ালের পর কমিশনকে নোটিস দিয়ে শীর্ষ আদালত বলল, ‘সংবেদনশীল হোন’
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালো মেয়েদের অপছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের, এপস্টিন ফাইলে চাঞ্চল্যকর তথ্য
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাজেট আশাহত করেছে, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশাকর্মীরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বাড়ি ফিরে এসেই দেখল সাংঘাতিক ঘটনা, এবার কীভাবে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থী?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
ফের প্রোটিয়া বধের সুযোগ! কোথায় দেখবেন ভারতের ওয়ার্ম আপ ম্যাচ?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সন্দেশখালিতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, বন্ধ যাতায়াত, দেখুন কী অবস্থা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team