কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বোলিংয়ে নিয়ন্ত্রণ, ব্যাটিংয়ে ঝড়! দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারাল ভারত
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১৭:৪৪ পিএম
  • / ১০৩ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: এটা ভারতের তরুণ তুর্কিদের দল, এই দলটা যেমন লড়তে জানে, তেমনই আবার কামব্যাক করতেও জানে। আরও একবার ভারতীয় দলের দাপুটে জয়ের সাক্ষী হল ধর্মশালার বাইশ গজ। প্রথমে বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ধাক্কা, পরে ছোট টার্গেট সহজে তাড়া করে ম্যাচ (India Vs South Africa) জয়। তার জেরেই প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

এদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। গত ম্যাচে ভালো খেললেও এই ম্যাচে একের পর এক উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ, হর্ষিত, হার্দিকদের দাপটে মাত্র ৪৪ রানে অর্ধেক প্রোটিয়া দল সাজঘরে ফেরেন। তবে একদিকে ক্রিজে টিকে থাকেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তাঁর ৬১ রানের ইনিংসের উপর ভর করে ১১৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে একজোড়া করে উইকেট নেন অর্শদীপ, হর্ষিত, বরুণ, কুলদীপরা। শিবম ও হার্দিক নেন একটি করে উইকেট।

আরও পড়ুন: ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের

১১৮ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন অভিষেক শর্মা। প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। বড় রান না পেলেও ১৮ বলে ঝড়ের গতিতে ৩৫ রান করেন তিনি। বলা যায়, অভিষেক শর্মাই এদিন ভারতের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে আউট হন। বাকি কাজটা সহজে সেরে নেন তিলক এবং সূর্যরা। এদিন রান পেলেন শুভমন গিলও। তিনি করেন রান ২৮। সূর্যকুমার এদিন করেন ১২ রান, ১০ রান করেন দুবে। মাত্র ১৫.৫ ওভারেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন এনগিডি, ইয়ানসন এবং বসচ।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team