কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
যশস্বীর যশে ৯ উইকেটে জয়, সহজে ODI সিরিজ জিতল ভারত
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫২:৫৯ পিএম
  • / ১৭২ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: টেস্টে হোয়াইটওয়াশের পর ওডিআই সিরিজ জয় (ODI Series) ভারতের। রায়পুরে হারলেও বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরল কেএল রাহুলের টিম ইন্ডিয়া। সিরিজের নির্ণায়ক ম্যাচে (India Vs South Africa) সেঞ্চুরি হাঁকালেন যশস্বী জয়সওয়াল। রান পেলেন রোহিত, বিরাটও। আর তাতেই ৬১ বল বাকি থাকতে ম্যাচে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।

টানা ২০ ম্যাচের টস হারার পর এদিন টসে জেতেন ভারতের অধিনায়ক কেএল রাহুল। টস জেতার পর তাঁর অভিব্যক্তিই বলে দিচ্ছিল যে এই ম্যাচের আগে টসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রথমে বোলিং করে শুরুতেই সেটার আঁচ মিলেছিল যখন অর্শদীপের বলে আউট হন রিকেলটন। তবে তারপর স্কোরবোর্ডের হাল ধরেন বাভুমা এবং ডি কক। দু’জনের মধ্যে ১১৩ রানের পার্টনারশিপ হয়। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে সেঞ্চুরি হাঁকান ডি কক। যদিও বাভুমা আউট হন ৪৮ রানে। মিডল এবং লোয়ার অর্ডারে ব্রেভিস এবং মহারাজ ছাড়া আর কোনও প্রোটিয়া ব্যাটার সেভাবে রান পাননি। শেষমেশ ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন কুলদীপ এবং প্রসিদ্ধ।

আরও পড়ুন: রোহিতের অনন্য ২০,০০০ রানের মাইলফলক!

২৭১ রান তাড়া করতে নেমে সাবধানে ব্যাটিং করতে শুরু করেন রোহিত এবং যশস্বী। ধীরগতিতে রান করতে থাকেন দুই পেনিং ব্যাটারই। রোহিত ৭৫ রানের ব্যাক্তিগত স্কোরে আউট হলেও ম্যাচে জয়ের ভিত্তি তিনিই গড়ে দেন। যশস্বীর সঙ্গে ১৫৫ রানের বিশাল এক ওপেনিং পার্টনারশিপ হয় তাঁর। রোহিত আউট হতেই ক্রিজে আসেন বিরাট। বিগত দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে এমনিতেই তাঁর আত্মবিশ্বাস ছিল চূড়ান্ত। সেই সুবাদেই শেষ পর্যন্ত থেকে দলকে জয় এনে দিলেন তিনি। তবে যাঁর কথা না বললেই নয়, তিনি যশস্বী জয়সওয়াল। ধৈর্য্যের পরীক্ষায় সফল হয়ে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেন তিনি। বিরাট করেন অপরাজিত ৬৫ রান।

সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। তাই বিশাখাপত্তনমের এই ম্যাচ ছিল নির্ণায়ক। আর তাতেই সহজে জয় পেল ভারত। এর জেরে একটা কথা স্পষ্ট হল, লাল বলের ক্রিকেটে ধরাশায়ী হলেও সাদা বলের ক্রিকেটে এখনও একইভাবে দাপট দেখাতে পারে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ‘রো-কো’ জুটির তরফে একটা বার্তাও এল যে, তাঁরা এখনও ভারতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য।

দেখুন আরও খবর:  

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team