কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ঢাকল টেস্টে চুনকামের লজ্জা! ODI-এর পর T20 সিরিজ জিতল ভারত
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২১:৪৩ পিএম
  • / ১০৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: প্রথমে তিলক-হার্দিকের তাণ্ডব, পরে বুমরা, বরুণের দাপুটে বোলিং – সব মিলিয়ে আহমেদাবাদে জয় ভারতের। টেস্ট সিরিজে চুনকামের ধাক্কা সামলে ওডিআই-এর পর টি-২০ (T20 Series) সিরিজও জিতে নিল ভারত। আরও একবার সাদা বলের ক্রিকেটে দাপট দেখাল টিম ইন্ডিয়া। পঞ্চম টি-২০ ম্যাচে (India Vs South Africa) ৩০ রানে জিতল ভারত।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এইডেন মার্করাম। আর ব্যাট নেমে শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক ও সঞ্জু। অভিষেক ৩৪ করে আউট হন। অন্যদিকে শুভমনের বদলে জায়গা পাওয়া সঞ্জু করেন ৩৭ রান। মাঝে স্কোরবোর্ডের হাল ধরেন তিলক। ৭৩ রানের বিরাট ইনিংস খেলেন তিনি। তবে সূর্যকুমার ফের ফ্লপ। মাত্র ৫ রান করে প্যাবিলিয়নে ফিরে যান তিনি।

আরও পড়ুন: তাণ্ডবের মাঝেই প্রেম! আহমেদাবাদে হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে এ কী করলেন হার্দিক?

এরপর মাঠে আগমন হয় হার্দিকের (Hardik Pandya)। মাত্র ১৬ বলে হাঁকান হাফ-সেঞ্চুরি। ২৫ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন পান্ডিয়া। শেষে ৩ বলে ১০ রান করেন শিবম। যার ফলে স্কোর বোর্ডে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২৩১ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন ডি কক এবং হেন্ড্রিকস। দুজনে ওপেনিং জুটিওতে ৬৯ রান করেন। ব্রেভিসও এদিন ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে মিলার, মার্করাম, ফেরিরাদের ব্যাট এদিন সেভাবে জ্বলে ওঠেনি। তাই শেষদিকে ইয়ানসন, লিন্ডেরা চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকা ৩০ রান দূরেই রইল। সেই সঙ্গে হাতছাড়া হল টি-২০ সিরিজও। শুধুমাত্র টেস্টের গৌরব নিয়েই আপাতত প্রোটিয়াদের ফিরতে হবে দেশে।

দেখুন অন্য খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team