ওয়েব ডেস্ক : বৃষ্টির বাধা পেরিয়ে নিউজিল্যান্ডের (Newzeland) বিরুদ্ধে জয় তুলে নিল ভারত । ডিএলএস পদ্ধতিতে ৫ উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া (Team India)। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৮৫ রানে। তবে বৃষ্টির কারণে ভারতের ব্যাটিং শুরু হওয়ার পরও বন্ধ হয়। এর জেরে ডিএলএস পদ্ধতিতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রান। ৩২ ওভারের মধ্যে সেই রান তাড়া করতে হত। তবে ২২.৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ভারতের জয়ের ভিত গড়ে দেন বিরাট কোহলি। মাত্র ৫১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। মারেন ১৩টি চার ও একটি ছক্কা। শুভমন গিল করেন ৩৭ রান। শ্রেয়স আইয়ারের অবদান ১৫। কোহলির আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তাড়ার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। শেষ দিকে বাকি কাজ সামলে নেয় ভারতীয় ব্যাটিং লাইনআপ।
আরও খবর : বিশ্বরেকর্ড কোহলির! একদিনের ক্রিকেটে পিছনে ফেললেন পন্টিংকে
এর আগে ভারতীয় বোলারদের দাপটে বড় রান তুলতে পারেনি নিউজিল্যান্ড। ৪০.২ ওভারে ১৮৫ রানেই গুটিয়ে যায় কিউয়িদের ইনিংস। টিম সাইফার্ট করেন ৩৮ রান। ব্লেয়ার টিকনারের সংগ্রহ ৩৪। গ্লেন ফিলিপস করেন ৩০ রান। বাকিরা তেমন কেউ বড় রান করতে পারেননি। ভারতের হয়ে অর্শদীপ সিং একাই নেন ৪ উইকেট। গুরনুর ব্রার পান ৩ উইকেট। অনশুল কাম্বোজের শিকার ২ ব্যাটার।
বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস কমিয়ে ৩২ ওভার করা হয়। নতুন সমীকরণে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ১৪৩ রান। সেই লক্ষ্য পেরিয়ে পাঁচ উইকেটের জয় ছিনিয়ে নেয় ভারত।
