কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আহমেদাবাদে হার্দিক-তিলক ঝড়! প্রোটিয়াদের বড় টার্গেট দিল ভারত
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৭:১৭ পিএম
  • / ৯২ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

 

ওয়েব ডেস্ক : দুর্দান্ত পারফরম্যান্স হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও তিলক বর্মার (Tilak Varma)। যার জেরে আহমেদাবাদে পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে স্কোর বোর্ডে ২৩১ রান তুলল ভারত (India)। এদিন রেকর্ড তৈরি করলেন হার্দিক পাণ্ডিয়া। যুবরাজ সিং-এর পর টি২০ ক্রিকেটে ভারতীয় হিসেবে সব থেকে কম বলে অর্ধ শতরান করলেন তিনি। অন্যদিকে দারুন ব্যাটিং করেন তিলক বর্মাও।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক এইডেন মার্করাম। আর ব্যাটিংয়ে নেমে দারুণ ছন্দে দেখা যায় অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে। অভিষেক এদিন ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। মারেন ১ টি ছয় ও ৬টি চার। অন্যদিকে সঞ্জুর কাছে বড় ইনিংস খেলার সুযোগ ছিল এদিন। কিন্তু ২২ বলে ৩৭ রান করে আউট হয়ে যান তিনি। এর পরে নেমে দলের হাল ধরেন তিলক বর্মা। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমারও মাঠে নামলেও, তিনি আবারও ফ্লপ হলেন। ৭ বলে মাত্র পাঁচ রান করে প্যাবিলিয়নে ফিরে যান তিনি।

আরও খবর : আইপিএলের আগেই মালিকানা বদল হচ্ছে KKR-এর!

তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিলক। তবে এর পরেই মাঠে আগমন হয় হার্দিকের (Hardik Pandya)। মাঠে নেমেই একের পর এক বড় বড় হিট মারতে থাকেন তিনি। ১৬ বলে করেন অর্ধ শতরান। তিনি মোট ২৫ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। মারেন ৫টি ছয় ও ৫টি চার। তবে শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান তিলক বর্মা। তিনি ৪২ বলে ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। শেষে এসে ৩ বলে ১০ রান করেন শিবম দুবে। যার ফলে স্কোর বোর্ডে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২৩১ রানে।

অন্যদিকে, এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে ২ উইকেট নেন করবিন বোচ। ওটনীল বার্টম্যান ও জর্জ লিনডে নেন একটি করে উইকেট পান। এদিকে আজ ম্যাচ গুরুত্ব পূর্ণ দুই দলের কাছে। পাঁচ ম্যাচে সিরিজে এমনিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। ফলে আজ ম্যাচ জিতলে সিজির জিতে নেবে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতলে এই সিরিজ ড্র হবে। ফলে এদিন ম্যাচ জিততে হলে ২০ ওভারে ২৩১ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team