কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
গম্ভীরে অনাস্থা! টেস্ট দলে এবার নতুন কোচ? কাকে প্রস্তাব দিল BCCI?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১১:৩৯ পিএম
  • / ৭৭ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: কোচ হিসেবে সাদা বলের ক্রিকেটে তিনি যতটা সফল, লাল বলের ক্রিকেটে ঠিক ততটাই ব্যর্থতার ছবি রয়েছে তাঁর চারপাশে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জমানায় একের পর এক টেস্ট সিরিজে হতশ্রী পারফর্ম করেছে ভারতীয় দল (India Cricket Team)। ঘরের মাঠের চুনকামের লজ্জাও রয়েছে একাধিকবার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত সবকটি ম্যাচ হারার পরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে গম্ভীরের টেস্ট কোচিং নিয়ে। এমনকি অনেকেই তাঁকে এই পদ থেকে বরখাস্ত করার দাবিও তুলছেন।

এই অবস্থায় এবার টেস্ট দলের (Team India Coach) জন্য বিকল্প ভাবনা শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সূত্রের খবর, লাল বলের ক্রিকেটে গম্ভীরকে সরিয়ে দলের গুরুদায়িত্বে বসানো হতে পারে ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman)। এ বিষয়ে তাঁর সঙ্গে নাকি কথাও বলেছেন বোর্ডের এক শীর্ষ কর্তা। কিন্তু লক্ষ্মণ কি এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন? প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ‘হেড অফ ক্রিকেট’ পদেই থাকতে চাইছেন। তিবে এই বিষয়ে এখনও কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ২০২৬-এর কোন মাসে কী সিরিজ? দেখে নিন টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ সূচি

এদিকে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকার জন্য গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তিবদ্ধ বিসিসিআই। তবে কয়েক সপ্তাহ পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। বিশেষজ্ঞদের মোটে এই টুর্নামেন্টে ভারতের পারফরম্যন্সই কোচ পদে গম্ভীরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু লাল বলের ক্রিকেটে যে তাঁর বিকল্প নাম খুঁজছে বোর্ড, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্পষ্টভাবেই।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team