কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ন্যক্কারজনক! মুস্তাফিজ বিতর্কে বিরাট মন্তব্য বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১১:৩১:২৬ এম
  • / ২১৭ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: কূটনৈতিক কারণে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল (IPL) থেকে বহিষ্কার করার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। আর এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ বলে আখ্যা দিলেন বাংলাদেশের (Bangladesh) সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকি (Mostofa Sarwar Farooki)। শুধু ক্রিকেট নয়, ভবিষ্যতে ফুটবল নিয়েও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে বাংলাদেশের নাগরিকেরা ব্যথিত ও ক্ষুব্ধ।

শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে ফারুকি লেখেন, “আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।” একইসঙ্গে তিনি ভারতে ‘সংখ্যালঘু নির্যাতন’-এর প্রসঙ্গও টেনে আনেন। ফারুকির দাবি, এই ইস্যু নিয়ে আগে থেকেই বাংলাদেশের বিদেশ মন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছিল। তাঁর মতে, মুস্তাফিজুরের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সেই ‘মোটিভ’ দ্বারা প্রভাবিত কী না, তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট মহল। এরপর ফুটবল প্রসঙ্গে ফারুকি লেখেন, “ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, সেটাও নিশ্চয়ই দেখা হবে।”

আরও পড়ুন: বাদ পড়েই বিরাট মন্তব্য মুস্তাফিজুরের! কী বললেন KKR সম্পর্কে?

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। কিন্তু বিসিসিআই-এর (BCCI) নির্দেশের পর কেকেআর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, মুস্তাফিজুরকে বাদ দিয়েই দল গঠন করতে হবে। তাঁর পরিবর্তে অন্য কোনও ক্রিকেটার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team