ওয়েব ডেস্ক : মাত্র ১১ বছর বয়সেই দাবার (Chess) বোর্ডে ইতিহাস গড়ল বোধনা শিবানন্দন (Bodhana Sivanandan)। ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ দাবাড়ু বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার নজির গড়েছে। এর আগে এই রেকর্ড ছিল হাঙ্গেরির কিংবদন্তি দাবাড়ু জুডিট পোলগারের দখলে। প্রায় ৩৮ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল উত্তর লন্ডনের হ্যারো এলাকার বাসিন্দা বোধনা।
ইউরোপীয় মহিলা দাবা ক্লাব কাপের শেষ রাউন্ডে জয় পেয়েই আন্তর্জাতিক মাস্টারের খেতাব নিশ্চিত করে বোধনা। প্রতিযোগিতায় ‘শি প্লেজ টু উইন লায়নেসেস’-এর হয়ে প্রথম বোর্ডে খেলতে নেমে সাতটি ম্যাচে সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে সে। ইউরোপীয় দাবা ইউনিয়ন সোশ্যাল মিডিয়ায় বোধনাকে অভিনন্দন জানিয়ে এই সাফল্যের কথা প্রকাশ করেছে।
আরও খবর : আইপিএল ২০২৭-এর আগে বড় ঘোষণা মুম্বই ইন্ডিয়ান্সের, নতুন হেড কোচ কায়রন পোলার্ড
প্রতিযোগিতার শুরুতেই রাশিয়ার গ্র্যান্ডমাস্টার আলেকজান্দ্রা গোরিয়াচকিনার বিরুদ্ধে কঠিন লড়াই করে বোধনা। তৃতীয় রাউন্ডে বেলারুশের আন্তর্জাতিক মাস্টার ওলগা বাদেলকাকে হারিয়ে তার রেটিং পৌঁছয় ২৩৯৯.৪-এ। পরের রাউন্ডে জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার নিনো বাতসিয়াশভিলির বিরুদ্ধে ড্র করে সে।
Congratulations to 11-year-old Bodhana Sivanandan 🏴 on becoming an International Master with a final-round win at the European Women’s Chess Club Cup 2026! 👏
Bodhana delivered a fantastic performance, scoring 5.5/7 on Board 1 for She Plays to Win Lionesses 🏴, making her the youngest female player in history to earn the IM title!
— European Chess Union (@ECUonline) October 23, 2026
এরপর সুইডেনের মহিলা আন্তর্জাতিক মাস্টার ভিক্টোরিয়া জোহানসনের বিরুদ্ধে মাত্র ৩২ চালে জয় বোধনার সামনে খুলে দেয় ইতিহাস গড়ার দরজা। মহিলা আন্তর্জাতিক মাস্টারের রেকর্ড ভাঙার পাশাপাশি সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারদের তালিকাতেও প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে সে। এই তালিকায় রয়েছেন ভারতের আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভ, আর্জেন্টিনার ফাউস্তিনো ওরো, তুরস্কের ইয়াগিজ কান এরদোগমুস এবং রাশিয়ার রোমান শোগদঝিয়েভের মতো প্রতিভাবান দাবাড়ুরা। অল্প বয়সে বোধনার এই সাফল্য আন্তর্জাতিক দাবামহলে নতুন করে নজর কেড়েছে।
