কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
চোটের জায়গায় রক্তক্ষরণ! এখন কেমন আছেন শ্রেয়স?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০২:২৮:০৪ পিএম
  • / ১৮৫ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে একদিনের সিরিজে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চোট এতটা গুরুতর ছিল যে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সূত্রের খবর, বর্তমানে ভারতের তারকা ক্রিকেটার ভর্তি রয়েছেন আইসিইউ (ICU)-তে। এমনকী তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে বলে খবর।

সংবাদসংস্থা পিটিআইকে এক সূত্র জানিয়েছে, চোট পাওয়ার পর থেকেই আইসিইউ-তে রয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে তাঁর। এই রক্তক্ষরণ থেকে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে নজর রাখা হচ্ছে সেদিকেও।

আরও খবর : অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না নীতীশ!

প্রসঙ্গত, অজিদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৪৩ তম ওভারে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান শ্রেয়স (Shreyas Iyer)। ক্যাচ ধরলেও, পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান তিনি। সেই সময় দেখা গিয়েছিল অসহ্য যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি। সেলিব্রেশনের জন্য সতীর্থরা এলেও, কোমরে হাত দিয়ে মাঠেই শুয়ে পড়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার। তার পরে কোনও রকম উঠে দাঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তবে ড্রেসিং রুমে গিয়ে শরীর আরও অসুস্থ হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় ভারতীয় বোর্ডের (BCCI) তরফে। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

ওই সূত্র আরও জানিয়েছে, বর্তমানে শ্রেয়সের (Shreyas Iyer) শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। চোটের জায়গায় রক্তক্ষরণ হওয়ার কারণে শ্রেয়সের পুরোপুরি সেরে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগবে। ফলে তাঁকে আবার কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা যাবে, তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, প্রথমে জানা গিয়েছিল, চোটের কারণে তিন সপ্তাহ তিনি খেলতে পারবেন না। তবে বর্তমান যে পরিস্থিতি সামনে এসেছে, তাতে সব পাল্টে গিয়েছে। ফলে সুস্থ হতে আরও অনেক বেশি দিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হবে ভারতের। তবে সেখানে শ্রেয়স (Shreyas Iyer) আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team