Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সামির পাশেই রয়েছে বোর্ড, সোশ্যাল মিডিয়ায় বার্তা বিসিসিআইয়ের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সৌভিক মহন্ত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ০৭:০৩:২৫ পিএম
  • / ৩৫৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সৌভিক মহন্ত

কলকাতা টিভি ওয়েবডেস্ক: অবশেষে সামি প্রসঙ্গে আসরে নামল বোর্ড| টানা বিতর্ক| চলছে বিদ্রুপ, কটাক্ষ| সামির পাশেই রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড| সোশ্যাল মিডিয়াতেই টুইট করে বার্তা বিসিসিআইয়ের|

মহম্মদ সামি প্রসঙ্গ ঘিরে সোমবার থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া| পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটে হারের পর থেকেই একদল নেটিজেনদের নিশানায় মহম্মদ সামি| তাঁর ইনস্টাগ্রাম পেজ জুড়ে নানান কটুক্তি করা শুরু করেছে তারা|

যা দেখার পর থেকেই ক্ষুব্ধ ভারতীয় দলের প্রাক্তন তারকারা| রাজনীতির ময়দানও সরগরম হয়ে উঠেছে এই ঘটনাকে ঘিরে| রাহুল গান্ধী তো সোমবারই টুইট করে দুঃখ প্রকাশ করেছে| এই আঁচ ছড়িয়ে পড়েছে সীমানা পেরিয়েও| পাক দলের বিধ্বংসী ওপেনার রিজওয়ান পর্যন্ত এই জিনিস বন্ধ হওয়ার আবেদন করেছেন|

ক্রিকেটের ময়দানে ব্যর্থ হতেই পারে| কিন্তু কোনও একজন ক্রিকেটারকে ক্রমাগত বিদ্রুপ, কটুক্তিতে বিরক্ত সকলে| অপেক্ষা ছিল বিসিসিআই কী করে দেখার| মঙ্গলবার মহম্মদ সামির পাশে থাকারই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড|

সামনে নিউজিল্যান্ড ম্যাচ| বিশ্বকাপে সাফল্যের রাস্তা খুঁজে পেতে এই ম্যাচ জিততেই হবে তাদের| এমন পরিস্থিতিতে সামিকে ঘিরে এই ঘটনা চলতে থাকলে, ক্রিকেটারদের ওপর মানসিক চাপ পড়তেই পারে| তাই তাদের মনোর জোর বাড়াতে আগেই প্রাক্তনরা নেমেছিলেন আসরে| এবার বোর্ডের বার্তায় ভারতীয় শিবিরের অন্দরে যে স্বস্তি আরও কিছুটা বাড়ল তা বলাই বাহুল্য|

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

Chicken Road: Dominando a Arte dos Jogos de Crash-Style Step Multiplier
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
২৭ দিনে নিখোঁজ ৮০৭! অধরা ১৩৭ শিশু! রাজধানীতে বাড়ছে উদ্বেগ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
রানের জোরে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত! চিন্তা বাড়ল বোলিং ইউনিট
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারত! নজির গড়লেন বৈভবরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
২৫ বছর পর নির্বাচন কমিশনের জাতীয় সম্মেলন, পৌরহিত্যে জ্ঞানেশ কুমার
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
এক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষয়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সইফের সঙ্গে মিমি, ‘হাম হিন্দুস্তানি’’র ঝলক প্রকাশ্যে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সাফাই কর্মীদের ধর্মঘটে আবর্জনার স্তূপ, দমবন্ধ করা পরিস্থিতি আসানসোলে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
নবান্নের আবেদন খারিজ, ২৫ জন আধিকারিককে ট্রেনিংয়ের নির্দেশ কমিশনের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
মমতার সওয়ালের পর কমিশনকে নোটিস দিয়ে শীর্ষ আদালত বলল, ‘সংবেদনশীল হোন’
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালো মেয়েদের অপছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের, এপস্টিন ফাইলে চাঞ্চল্যকর তথ্য
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাজেট আশাহত করেছে, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশাকর্মীরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বাড়ি ফিরে এসেই দেখল সাংঘাতিক ঘটনা, এবার কীভাবে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থী?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
ফের প্রোটিয়া বধের সুযোগ! কোথায় দেখবেন ভারতের ওয়ার্ম আপ ম্যাচ?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team