কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বিতর্কের মাঝেই ভারতের বিরুদ্ধে সিরিজ! বাংলাদেশে যাবেন রোহিত, কোহলিরা?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ০৯:০৪:১৮ পিএম
  • / ১৪৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই ভারতের সঙ্গে একাধিক সিরিজের ঘোষণা করল বাংলাদেশ (Bangladesh)। ২০২৫ সালে এই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের রাজনৈতিক অশান্তির কারণে বাতিল হয়েছিল সেই সিরিজ। তবে বছর গড়াতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) জানিয়ে দিল যে, বাংলাদেশে ওডিআই এবং টি-২০ সিরিজ (IND vs BAN) খেলতে আসছে ভারতীয় দল (India Cricket Team)। ঘোষিত হয়েছে সম্ভাব্য সূচিও। কিন্তু এখনও দুই দেশের সম্পর্কে বিশেষ কিছু উন্নতি হয়নি। তেই ভারতীয় দল আদৌ বাংলাদেশ সফরে যাবে কী না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৮ অগাস্ট বাংলাদেশে পৌঁছনোর কথা ভারতীয় দলের। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর ৩টি ওডিআই ম্যাচের সিরিজ (ODI Series) অনুষ্ঠিত হওয়ার কথা। তার পর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-২০ ম্যাচের সিরিজে (T20 Series) মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, “আগে যে সিরিজটি বাতিল হয়েছিল, সেটিই এ বছর আয়োজন করা হবে। তবে ম্যাচগুলির ভেন্যু পরে জানানো হবে।”

আরও পড়ুন: KKR-এ বাংলাদেশি! শাহরুখ খানকে ‘গদ্দার’ বলে কটাক্ষ BJP নেতার

এদিকে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন এই সিরিজকে ঘিরে অনিশ্চয়তা বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও মৌলবাদী আগ্রাসনের অভিযোগ সামনে এসেছে। ধর্মের নামে হানাহানি এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই আবহে ভারতীয় দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team