কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভারতে খেলতে আসছে না বাংলাদেশ! সিদ্ধান্ত বিসিবি’র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ০৪:০৫:৩৪ পিএম
  • / ১৬৫ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ভারতে আসন্ন টি২০ বিশ্বকাপ (T20 Worldcup 2026) খেলতে আসছে না বাংলাদেশ (Bangladesh)। মুস্তাফিজুর (Mustafizur Rahman) বিতর্কের পর এমনটাই সিদ্ধান্ত নিল বাংলাদেশ। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ এই পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

আরও খবর : IPL থেকে বাদ, কিন্তু বিশ্বকাপে খেলবেন মুস্তাফিজ! বড় ঘোষণা BCB-র

প্রসঙ্গত, আসন্ন ইন্ডিয়ান প্রেমিয়ার লিগে (IPL) খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাঁকে রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার পরেই শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে তড়িঘড়ি একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। তার পরেই জানানো হয়েছিল ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশে। কারণ হিসাবে নিরাপত্তাকে দেখানো হয়েছিল। সেই সিদ্ধান্তে অনড় থেকেই বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা জানিয়ে দিলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না।

অন্যদিকে বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাতে রয়েছেন মুস্তাফিজুর রহমানও। ফলে প্রশ্ন উঠছে, পাকিস্তানের মতো বাংলাদেশের ম্যাচও শিফট হতে পারে শ্রীলঙ্কায়? আর তা যদি হয়, তাহলে তা কলকাতার কাছে একটি বড় ধাক্কা। কারণ গ্রুপ পর্বে চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ কলকাতার খেলার কথা ছিল বাংলাদেশের। ফলে ভেন্যু পরিবর্তন হলে, ইডেন থেকে ম্যাচও সরে যাবে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team