কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভারতে না খেলায় অনড় বাংলাদেশ! কী পদক্ষেপ নেবে ICC?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০৯:১৯:৫৬ পিএম
  • / ৫১৭ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ভেন্যু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের (Bangladesh) আর্জি খারিজ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি (ICC)। কিন্তু এর পরেই বুধবার ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠক করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। সূত্রের খবর, ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতে (India) নির্ধারিত ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় (Srilanka) সরানোর জন্য আইসিসিকে বোঝানোর চেষ্টা করবে বাংলাদেশ।

মূলত এই বিতর্কের সূত্রপাত হয়েছিল যখন আইপিএল ২০২৬-এ বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই কেকেআর ছেড়ে দেয় বাংলাদেশের পেসারকে। আর তা নিয়েই বেশ ক্ষুব্ধ বাংলাদেশ সরকার ও বিসিবি (BCB)। তার পরেই ভারতে না আসার কথা এক বিবৃতিতে জানানো হয়েছিল বিসিবি’র তরফে। ভেন্যু পরিবর্তন নিয়েও চিঠি পাঠানো হয়েছেন আইসিসি-কে। কিন্তু সেই দাবি খারিজ করে দেওয়া হয় আইসিসি-র তরফে। কিন্তু এর পরেও ভারতে খেলতে আসবে না বলেই ঠিক করল বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

আরও খবর : ৬৩ বলে ঝকঝকে সেঞ্চুরি! বিদেশের মাটিতে বিরল রেকর্ড বৈভবের

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “দেশের সম্মান বা আমাদের ক্রিকেটার ও সাংবাদিকদের নিরাপত্তার সঙ্গে আপস করে আমরা ভারতে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) খেলতে চাই না। আইসিসির চিঠি পড়ে আমাদের স্পষ্ট হয়েছে যে, ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। বিসিসিআই নিজেই কেকেআরকে জানিয়েছে, তারা মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা দিতে অক্ষম। এটাই প্রমাণ করে সেখানে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে।” তিনি আরও দাবি করেছেন, “আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে শ্রীলঙ্কায়। এই অবস্থানে আমরা অনড়। আশা করছি আইসিসি আমাদের উদ্বেগ নিরপেক্ষভাবে বিবেচনা করবে।”

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব। এটি একটি যুক্তিসঙ্গত দাবি। আইসিসিকে (ICC) আমরা বোঝাব। নিরাপত্তাজনিত কারণেই এই টি-২০ বিশ্বকাপ হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে। এটা সবাইকে বুঝতে হবে।” তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় আইসিসি? সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team