ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের (New Zeland) বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ (ODI series) শুরুর আগে ভারতীয় দলে পরিবর্তন করল বিসিসিআই। প্রথম তিনটি একদিনের ম্যাচের দলে অন্তর্ভুক্ত করা হল পেসার অকিব নবিকে (Auqib Nabi)। আগে ঘোষিত সূচি অনুযায়ী, জম্মু-কাশ্মীরের এই ডানহাতি পেসার সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য দলে ছিলেন। এবার নির্বাচক কমিটির সিদ্ধান্তে সিরিজের শুরু থেকেই ভারতীয় দলের সঙ্গে থাকবেন তিনি। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ।
সম্প্রতি নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে লিঙ্কনে চার দিনের ম্যাচ খেলেছেন নবি। দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে এসেছে ছ’টি উইকেট। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। তবে সেই ম্যাচে ৮.৫ ওভার বল করে ৮৪ রান দিয়েছিলেন এই পেসার।
আরও খবর : প্রথম তিন ম্যাচে দাপট, চতুর্থ ম্যাচেই বড় ধাক্কা! ৮৭ রানে হারল ভারত
প্রথম তিন ম্যাচে ভারতীয় দলের (Team India) নেতৃত্বে থাকছেন শুভমন গিল। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং ঈশান কিষাণ। প্রথম একদিনের ম্যাচের জন্য বিশেষভাবে দলে রাখা হয়েছে নীতীশ কুমার রেড্ডিকে।
অন্যদিকে সিরিজের শেষ দুই ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন শ্রেয়স আইয়ার। সেই দলে রয়েছেন তিলক বর্মা, কুমার কুশাগ্র এবং যশ ঠাকুর। দুই দলের তালিকাতেই রয়েছেন অকিব নাবি। ফলে সিরিজের পাঁচটি ম্যাচের জন্যই ভারতীয় দলের পরিকল্পনায় থাকছেন এই পেসার।
প্রথম তিন একদিনের ম্যাচে ভারতের দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কাম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি (শুধুমাত্র প্রথম ম্যাচের জন্য), অকিব নবি।
চতুর্থ ও পঞ্চম একদিনের ম্যাচে ভারতের দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, নমন ধীর, অকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।
