প্যারা এশিয়াডে ভারতের সাফল্য, তিরন্দাজিতে সোনা শীতল-তোমনের

Must Read

ওয়েব ডেস্ক : এশিয়ান প্যারা গেমসে (Asian Para Games) ফের সাফল্যের নজির গড়ল ভারত। তিরন্দাজির প্যারা কম্পাউন্ড মিক্সড টিম বিভাগে সোনা জিতলেন শীতল দেবী ও তোমন কুমার। ফাইনালে ইন্দোনেশিয়ার জুটিকে ১৫১-১৪৮ পয়েন্টে হারিয়ে সেরার শিরোপা জিতে নেন তাঁরা।

তিরন্দাজির ফাইনালে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে শুরু থেকেই জোরদার লড়াই হয়। প্রথম রাউন্ডে ৩৮-৩৭ পয়েন্টে এগিয়ে ছিলেন শীতল ও তোমন। দ্বিতীয় রাউন্ডে ৩৯ পয়েন্ট তুলে নিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ৭৭, ইন্দোনেশিয়ার ৭৩। তৃতীয় রাউন্ডে ৩৬ পয়েন্ট পাওয়ার পর শেষ রাউন্ডে আরও ৩৮ পয়েন্ট যোগ করেন ভারতীয় জুটি। শেষ পর্যন্ত ১৫১-১৪৮ পয়েন্টে জয় নিশ্চিত করেন তাঁরা। ফাইনালের আগে সেমিফাইনালে চিনা তাইপেইয়ের জুটিকে ১৪২-১৪১ পয়েন্টে হারিয়ে শেষ লড়াইয়ে জায়গা করে নিয়েছিলেন শীতল ও তোমন।

আরও খবর :  নেপালে প্রথমবার বিশ্বকাপের আসর, ভারতের অভিযান শুরু কবে?

এদিকে অ্যাথলেটিক্সে মহিলাদের এফ৫৪ ডিসকাস থ্রোয়ে ১৫.৬৬ মিটার দূরত্বে চাকতি ছুড়ে সোনা জেতেন সুবর্ণা রাজ। তাঁর ছ’টি প্রচেষ্টার মধ্যে চারটিতেই চাকতি ১৫ মিটারের বেশি দূরত্বে যায়। এই বিভাগে রুপো জেতেন ইরানের শাহলা হাদিদি। ভিয়েতনামের থি ন্গক থুই গুয়েন ১৪.৬৫ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পান। অন্যদিকে, মহিলাদের ডব্লিউআই তিরন্দাজি বিভাগের ফাইনালে চীনের সেন মেংকানের কাছে হারলেও রুপো জিতে নেন স্বাতী চৌধুরী। এই বিভাগে ভারতের হয়ে প্রথম পদক জয়ের কৃতিত্বও তাঁর।

প্রতিযোগিতার চতুর্থ দিনে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩-এ। এর মধ্যে রয়েছে ১৭টি সোনা, ২২টি রুপো এবং ৩৪টি ব্রোঞ্জ। পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This